হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়: মির্জা আব্বাস
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, হাদিকে মেরে ফেলতে এবং উত্তেজনা সৃষ্টি করতে একটি বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে কাজ করেছে।





