১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কি.মি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহসহ ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।





