গাজা যুদ্ধবিরতির পর চাপে নেতানিয়াহু: জোট ভাঙার হুমকি চরম ডানপন্থীদের
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার চরম ডানপন্থী জোটের চাপের মুখে। বন্দি বিনিময় ও গাজা থেকে সেনা প্রত্যাহারের শর্তে বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন গাভির সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন।





