নেদারল্যান্ডসকে মডেল করে কৃষিতে বিপ্লব আনতে হবে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিএজেএফ সম্মেলনে বলেছেন, বাংলাদেশকে নেদারল্যান্ডসের মতো কৃষিতে প্রযুক্তিনির্ভরতা বাড়াতে হবে। তিনি পাট শিল্পে চীনা বিনিয়োগের আগ্রহ এবং খাদ্য নিরাপত্তার জন্য মজুত সক্ষমতা ৫০ লাখ টনে উন্নীত করার কথা জানান






