মেয়র তাপসের সার্ভারের নিবন্ধন’ অকার্যকর: ভোগান্তিতে ৭৯ হাজার মানুষ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্টের মধ্যে ইস্যু করা প্রায় ৭৯ হাজার জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ অকার্যকর। কারিগরি ত্রুটির কারণে অনলাইনে না পাওয়ায় নাগরিকদের ৪০ লাখ টাকার লোকসান ও চরম ভোগান্তি হচ্ছে।





