আসন্ন নির্বাচন সামনে রেখে ‘বৃহৎ জোট’ গঠন করতে চায় বিএনপি
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেন, বিএনপি ঐক্য অটুট রাখতে এবং তারুণ্যের ভাবনাকে ধারণ করে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়ন করবে।






