LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

বিলম্বের পর ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করলো গণফোরাম

july charter signed

ঢাকা: দীর্ঘ আলোচনার পর অবশেষে ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছে ড. কামাল হোসেনের দল গণফোরাম। রোববার (১৯ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনদে স্বাক্ষর করেন।

এর আগে গত শুক্রবার ২৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা একযোগে সনদে স্বাক্ষর করলেও গণফোরাম সেদিন বিরত ছিল। গণফোরামের পক্ষ থেকে জানানো হয়েছিল, সনদের খসড়ায় সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ার সুপারিশ রাখা হয়েছিল। এই সুপারিশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা স্বাক্ষর করবেন না।

জাতীয় ঐকমত্য কমিশন অবশ্য স্বাক্ষর অনুষ্ঠানের আগেই বিতর্কের মুখে ওই সুপারিশটি প্রত্যাহার করে নেয়। তবে এটি আনুষ্ঠানিকভাবে না জানানোর কারণে সেদিন স্বাক্ষর থেকে বিরত থাকে গণফোরাম।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শুক্রবার রাতে জানান, কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা পরে সনদে স্বাক্ষর করবেন। এরই ধারাবাহিকতায় রোববার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের উপস্থিতিতে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সনদে সই করেন।

সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার উপস্থিত ছিলেন।

Related News

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

rizvi

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

shafiqur rahman

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

f

Search