LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

rizvi

ঢাকা : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নারী নেতৃত্ব ও কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের আমিরের বক্তব্য নারী সমাজকে অপমানিত করেছে এবং তাঁদের কথা শুনলে বোঝা যায় তারা ক্ষমতায় গেলে নারীদের কপালে দুর্দিন নেমে আসবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের এক বিক্ষোভ মিছিলে রিজভী এসব কথা বলেন। আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবিকে কটাক্ষ করে তিনি বলেন, “জান্নাতের কার্ড কি শেষ হয়ে গেছে যে কারণে নারীদের ধরলেন? অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল? এ ধরনের অজুহাত ধোপে টিকে না।” তিনি আরও প্রশ্ন তোলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা কি মন্ত্রী হননি? আর এখন বলছেন দলের প্রধান কোনো নারী হবে না। এবারের নির্বাচনে আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?”

মিছিলে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জামায়াত আমিরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “নারীদের কাছে শফিকুর রহমানকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় নারীরা যে আগুন জ্বালিয়ে দেবে, সেই আগুনে জামায়াত পুড়ে ছারখার হয়ে যাবে। যে মায়ের গর্ভ থেকে সবার জন্ম, সেই জাতিকেই পায়ের নিচে রাখতে চায় জামায়াত।”

তিনি আরও যোগ করেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নারীরা ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেবে যে তাঁদের হেয় করে কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারে না।

Related News

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

shafiqur rahman

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য। স্মার্ট ইকোনমিক জোন, লবণ শিল্প ও নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

mirza fakhrul

ঠাকুরগাঁওয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। বিএনপির নির্বাচনি পথসভা ও ভোট নিয়ে তাঁর বক্তব্য।

jamat1

কেরানীগঞ্জে শফিকুর রহমানের নির্বাচনি জনসভা ২০২৬

কেরানীগঞ্জে জামায়াত আমিরের ভাষণ। গণভোট, জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বিতর্ক এবং জুলাই চেতনার অপব্যবহার নিয়ে ডা. শফিকুর রহমানের কড়া সমালোচনা।

f

Search