LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

কক্সবাজার হবে সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও উন্নত: জামায়াত আমীর

shafiqur rahman

কক্সবাজার : “বস্তাপচা রাজনীতির পরিবর্তনই জামায়াতের মূল লক্ষ্য। পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়।” সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

জনসভায় কক্সবাজারবাসীর উদ্দেশে বড় ধরনের প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মহেশখালীকে একটি পূর্ণাঙ্গ ‘স্মার্ট ইকোনমিক জোন’ হিসেবে গড়ে তোলা হবে। তিনি স্বপ্ন দেখান কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়েও আধুনিক ও উন্নত শহরে রূপান্তর করার। এছাড়া জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি লবণ শিল্পকে রক্ষা এবং এর আধুনিকায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

জাতিকে বিভক্ত না করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে জামায়াত আমীর বলেন, আগামী ১৩ তারিখ (১৩ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে এবং একটি নতুন বাংলাদেশের উদয় ঘটবে। তিনি সাফ জানিয়ে দেন, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি, দখলবাজি কিংবা মামলা বাণিজ্য চলতে দেওয়া হবে না।

যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, “আমরা শিক্ষিত বেকারদের জন্য কোনো অপমানজনক বেকার ভাতা নয়, বরং তাঁদের যোগ্য মর্যাদা অনুযায়ী সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করব।”

জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং তাঁরা আসন্ন জাতীয় নির্বাচনে জোট মনোনীত প্রার্থীদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

Related News

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

amir hamza

নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ মুফতি আমির হামজা; ভর্তি হাসপাতালে

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিং বলে জানিয়েছেন চিকিৎসক।

jamaat e islami

২৬ দফার ইশতেহার ঘোষণা করল জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৬ দফা ইশতেহার। ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, কওমি সিলেবাস সংস্কার ও নারী শিক্ষার প্রস্তাবনা।

jamaat ameer 2

স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকেই হয়েছিল: জামায়াত আমির

চট্টগ্রামে ডা. শফিকুর রহমানের জনসভা। স্বাধীনতার ঘোষণা, কর্নেল অলি আহমদ এবং জিয়ার ভূমিকা নিয়ে ঐতিহাসিক মন্তব্য। নির্বাচনী প্রতীক হস্তান্তর।

jamaat ameer 1

চট্টগ্রামে গেম অব থ্রোনস স্টাইলে জামায়াত আমিরের ব্যানার নিয়ে তোলপাড়

চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত গেম অব থ্রোনস স্টাইলের ব্যানার নিয়ে তোলপাড়। ফ্যান ক্লাবের দাবি ও সংগঠনের ব্যাখ্যা জানুন।

rizvi

জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের দুর্দিন আসবে: রিজভী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। রুহুল কবির রিজভী ও সেলিমা রহমানের কড়া সমালোচনা।

jamaat ameer

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক ও নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাখ্যা

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। নারীর শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করলেন আমির।

mirza fakhrul

ঠাকুরগাঁওয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে শহীদের বোনের মাটির ব্যাংক ও ডিম উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। বিএনপির নির্বাচনি পথসভা ও ভোট নিয়ে তাঁর বক্তব্য।

f

Search