জেনে নিন বাংলাদেশ থেকে পাকিস্তান বিমান ভাড়া কত?
যারা বাংলাদেশ থেকে পাকিস্তানে ভ্রমণ করতে চান তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো বাংলাদেশ থেকে পাকিস্তান বিমান ভাড়া। আগে তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু বর্তমান সময়ে…
আমরা অনেকেই ইতালির নুলস্তার জন্য আবেদন করতে চাই। কিন্তু আমরা অনেকেই জানিনা আসলে ইতালির নুলস্তা কি এবং ইতালির নুলস্তা চেক করে কিভাবে। আজকের পোস্টে আমরা এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। অতএব দেরী না করে চলুন শুরু করি।
ইতালির ওয়ার্ক পারমিট ভিসা কেই ইতালির নুলস্তা বলা হয়। আপনি যদি ইতালিতে কাজ করার উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে নুলস্তার জন্য আবেদন করতে হবে। তবে ইতালির নুলস্তার জন্য সবসময় আবেদন করা যায় না। যখন ইতালিতে কর্মী প্রয়োজন হয় তখন ইতালির সরকার বিভিন্ন দেশের কর্মীদের ইতালির নুলস্তা আবেদন করার সুযোগ দেয়।
ইতালিতে আপনার কোন আত্মীয় থাকলে আপনার ওয়ার্ক পারমিট ভিসা বা নুলস্তা পাওয়া বেশি সহজ হবে। তবে আত্মীয় না থাকলেও হতাশ হবেন না। আপনার যোগ্যতা থাকলে আপনি সহজেই এই ভিসা নিতে পারবেন।
ইতালির নুলস্তা আবেদনের জন্য আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। নিচে সেগুলো দেওয়া হলো।
১. একটি বৈধ পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ অবশ্যই কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
২. আপনার আসল জন্ম নিবন্ধনের কপি।
৩. আসল জাতীয় পরিচয় পত্রের কপি।
৪. গত ৩ মাসের মধ্যে তোলা ২ টি ছবি (ল্যাব প্রিন্ট)। ছবিতে অবশ্যই ফেইস পরিষ্কার থাকতে হবে এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে।
৫. ব্যাংক স্টেটমেন্ট এবং আয়ের প্রমাণপত্র।
বর্তমানে আপনি ইতালির অফিশিয়াল ওয়েবসাইট থেকে নুলস্তা আবেদন করতে পারবেন। আপনি যদি আবেদন করতে চান তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুন।
বর্তমানে অনেকেই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে নুলস্তা তৈরী করে। তবে এক্ষেত্রে নুলস্তা ভুয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই ভিসা আবেদন করার আগে অবশ্যই নুলস্তা চেক করে নেওয়া উচিৎ। অন্যথায় ভিসা বাতিল হতে পারে। এখন চলুন জেনে নিই ইতালির নুলস্তা কিভাবে চেক করে।
আপনার যদি ইতালিতে কোন আত্মীয় থাকে তাহলে তার মাধ্যমে আপনি দ্রুত নুলস্তাটি চেক করতে পারবেন। এর জন্য আপনার নুলস্তার একটি কপি তাকে মেইল করে পাঠিয়ে দিন। এরপর ঐ আত্মীয় ডিসি অফিসে গিয়ে চেক করতে পারবে আপনার নুলস্তা বৈধ কি না। এছাড়া আপনি বাংলাদেশ থেকেও চেক করতে পারবেন। এর জন্য আপনি ঢাকায় অবস্থিত ইতালির এম্বাসিতে যোগাযোগ করতে পারেন। তবে এর জন্য তারা সার্ভিস চার্জ নিতে পারে।
সাধারণত ৩ থেকে ৫ হাজার টাকা সার্ভিস চার্জ নেওয়া হয়। তবে এভাবে নুলস্তা চেক করতে গেলে প্রচুর সময় লাগতে পারে। সাধারণত ১-২ মাস সময় লাগে। সময় লাগলেও ভিসা আবেদন করার আগে অবশ্যই আপনার নুলস্তা চেক করে নেওয়া উচিত। কোন দালালের মাধ্যমে নুলস্তা না তৈরী করাই ভালো। তবে ভালো কোন এজেন্সি থেকে তৈরী করতে পারেন।
ইতালির নুলস্তা হলো ইতালির ওয়ার্ক পারমিট ভিসা। নিচে ইতালির নুলস্তার একটি ছবি দেওয়া হলো।

ইতালির নুলস্তা কি
ইতালির নুলস্তা আবেদন করতে সাধারণত খুব বেশি খরচ হয় না। ভিসা আবেদন ফি এর জন্য সাধারণত ৫০০০ টাকা খরচ হয়। এছাড়া সার্ভিস চার্জ হিসেবে ৪০০০ টাকা নিতে পারে এবং ব্যাংক ড্রাফট এর জন্য অতিরিক্ত ৩০০ টাকা খরচ হয়।
ইতালির নুলস্তা বা ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ সাধারণত ১ বছর থাকে। তবে তা ৩ বছর পর্যন্ত রিনিউ করা যায়।
ইতালি নুল্লা ওস্তা সবসময় পাওয়া যায় না। কিছু নির্দিষ্ট দিনে খোলা থাকে। যেসব দিনে খোলা থাকে সেসব দিনকে ক্লিক ডে বলা হয়। ইতালিতে বসবাসকারী কিছু প্রবাসীদের তথ্য অনুযায়ী আগামী নুল্লা ওস্তা ১৫ ই সেপ্টেম্বর বের হতে পারে। এই সময় ৪০ হাজার কোটা রাখা হতে পারে বলে জানা গেছে।
ইতালির ভিসা সাধারণত ২ প্রকার যথা: সিজনাল এবং নন সিজনাল।
আপনি যদি ইতালিতে নব্বই দিনের বেশি থাকতে চান তাহলে আপনাকে দীর্ঘমেয়াদি ভিসা নিতে হবে। এই দীর্ঘমেয়াদি ভিসাকেই টাইপ ভিসা বলে।
আশাকরি ইতালির নুলস্তা কি এবং কিভাবে চেক করে এই বিষয়ে আপনি বিস্তারিত ধারণা পেয়েছেন। তবুও নুলস্তা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
ধন্যবাদ সবাইকে।
Read More
আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা কি? How to Get US Visa