LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলা

হুতিদের হামলায় বিপর্যয়ের পর কমান্ডার বদলাল সৌদি আরব

image 350765 1794886005 1

ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের কাছে বড় ধরনের ভূখণ্ড হারানোর পর সামরিক জোটের কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। সোমবার (১৬ নভেম্বর) দেশটির বাদশাহ সালমানের জারি করা এক রাজকীয় আদেশে এই পরিবর্তন আনা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিদায়ী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিক বিষয়ক উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে, সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে জোটের যৌথ বাহিনীর কমান্ডারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সাম্প্রতিক পিছু হটার পরই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন দুই পশ্চিমা কূটনীতিক। তবে এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধও আবার জোরালো হয়ে ওঠে। এর সুযোগে হুতিরা সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর কাছ থেকে দ্রুত বিভিন্ন এলাকা দখল করে নেয়।

গত অক্টোবর মাসে পাল্টা অভিযান চালিয়ে হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করেছিল সরকারি বাহিনী। কিন্তু গত রোববার তারা ওই প্রণালির কাছাকাছি কয়েকটি এলাকা থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। বাহিনীর দাবি, এখন তাদের প্রধান লক্ষ্য দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের নিরাপত্তা নিশ্চিত করা।

ইয়েমেনের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হুতিরা দেশটির দক্ষিণ উপকূলের খোর ওমাইর এলাকায় অগ্রসর হয়েছে। এলাকাটি এডেন থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে। এ ছাড়া তারা সরকারি বাহিনীর প্রতিরক্ষা অবস্থান থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পৌঁছেছে।

এডেনের বাসিন্দারা জানিয়েছেন, শহরটিতে সরকারি বাহিনী নিরাপত্তা তল্লাশি ও পরিচয়পত্র যাচাই জোরদার করেছে। সরকারি কর্মকর্তা আমিন মাহমুদ রয়টার্সকে বলেন, খাদ্য ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলেও সরকারি বাহিনীর পিছু হটার ঘটনায় মানুষ উদ্বিগ্ন। সংঘাত এডেনের কাছাকাছি চলে আসতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

রাজনৈতিক ও সংঘাত বিশ্লেষক মোহাম্মদ আল-কাদি বলেছেন, হুতিরা ক্রমেই এডেনের কাছাকাছি চলে আসায় শহরটির জন্য গুরুতর হুমকি তৈরি হয়েছে। তার মতে, সরকারি বাহিনীর মধ্যে বিভক্তি ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের সুযোগ নিচ্ছে হুতিরা।

ইয়েমেনের গৃহযুদ্ধ ২০২২ সাল থেকে অনেকটা স্থবির ছিল। তবে চলতি বছরের গ্রীষ্মে ইরান যুদ্ধের প্রভাবে সংঘাত আবার শুরু হয়। বর্তমানে হুতিরা লোহিত সাগর উপকূল ও বাব আল-মান্দেব প্রণালির আশপাশে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। এই প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ চলাচল করে।

সূত্র: রয়টার্স

Related News

pabna01 20261117182208

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। জাতীয় গ্রিডের…

Untitled 1

ঢাকায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবিতে হস্তান্তর

বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৭…

iran harmuj

‘আমরা ভেনেজুয়েলা বা কিউবা না’, আগে হামলা চালানোর ইঙ্গিত ইরানের

ডারউইন, নভেম্বর ১৬: এবার আর যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। যদি কোনো হামলার শঙ্কা তৈরি হয় তাহলে ইরানই আগে হামলা চালাবে বলে ইঙ্গিত…

shakib

পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি!

ডারউইন, নভেম্বর ১৫: পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণ এবং দেশটির অভিনেত্রীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তবে পাকিস্তানের…

image 349341 1794543018

কারিনার পর ভাইরাল দীপিকার সেই ‘ফি আমানিল্লাহ’ লকেটটি

ডারউইন, নভেম্বর ১৫: কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

image 349766 1794642261

দেবের নতুন নায়িকা কি সোহিনী গুহ রায়? ছবিতে দেখুন এই লাস্যময়ীকে

ডারউইন, নভেম্বর ১৫: সম্প্রতি কালীপূজা ও দীপাবলি উদ্‌যাপনে টালিউড অভিনেতা দেবের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। একসঙ্গে বাজি পোড়ানোর সেই মুহূর্তের ছবি সামাজিক…

image 349511 1794582842

শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি: বিবিসি বাংলার প্রতিবেদন

 ডারউইন, নভেম্বর ১৪: সম্প্রতি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার…

image 349344 1794544077

বাহরাইনে হামলা চালিয়ে মার্কিন বাহিনীর রাডার ধ্বংস করল ইরান

ডারউইন, নভেম্বর ১৩: বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় কোনো…

f

Search