বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন
ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…
ঢাকা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আমির ডা. শফিকুর রহমান এই রূপরেখা তুলে ধরেন। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ইশতেহারে রাষ্ট্র পরিচালনার ২৬টি অগ্রাধিকার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শিক্ষা ব্যবস্থা। জামায়াত প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা সরকার গঠন করলে দেশের সকল ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে এবং এগুলো প্রাথমিক বিদ্যালয়ের সমান মর্যাদা পাবে। পাশাপাশি আধুনিক যুগের চাহিদার সঙ্গে মিল রেখে কওমি মাদ্রাসার সিলেবাসেও পরিমার্জন আনা হবে।
নারী শিক্ষার উন্নয়নে জামায়াত এক বড় ঘোষণা দিয়েছে। দলটির ইশতেহার অনুযায়ী, নারীরা স্নাতক পর্যায় পর্যন্ত সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনা করতে পারবেন। এছাড়া উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে ১ লাখ মেধাবী শিক্ষার্থীকে মাসিক ১০ হাজার টাকা হারে ৫ বছর মেয়াদী সুদমুক্ত ঋণ প্রদানের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।
জুলাই বিপ্লবের মূল চেতনাকে ধারণ করে জামায়াত একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের রূপরেখা দিয়েছে। এতে আত্মনির্ভরশীল পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা আধুনিকায়ন, এবং জ্বালানি খাতের আমূল সংস্কারের কথা বলা হয়েছে। এছাড়া কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে।