LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন আজ বলেন, তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

Related News

pabna01 20261117182208

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। জাতীয় গ্রিডের…

Untitled 1

ঢাকায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবিতে হস্তান্তর

বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৭…

image 350765 1794886005 1

হুতিদের হামলায় বিপর্যয়ের পর কমান্ডার বদলাল সৌদি আরব

ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের কাছে বড় ধরনের ভূখণ্ড হারানোর পর সামরিক জোটের কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। সোমবার (১৬ নভেম্বর) দেশটির বাদশাহ সালমানের জারি করা…

iran harmuj

‘আমরা ভেনেজুয়েলা বা কিউবা না’, আগে হামলা চালানোর ইঙ্গিত ইরানের

ডারউইন, নভেম্বর ১৬: এবার আর যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। যদি কোনো হামলার শঙ্কা তৈরি হয় তাহলে ইরানই আগে হামলা চালাবে বলে ইঙ্গিত…

shakib

পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি!

ডারউইন, নভেম্বর ১৫: পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণ এবং দেশটির অভিনেত্রীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তবে পাকিস্তানের…

image 349341 1794543018

কারিনার পর ভাইরাল দীপিকার সেই ‘ফি আমানিল্লাহ’ লকেটটি

ডারউইন, নভেম্বর ১৫: কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

image 349766 1794642261

দেবের নতুন নায়িকা কি সোহিনী গুহ রায়? ছবিতে দেখুন এই লাস্যময়ীকে

ডারউইন, নভেম্বর ১৫: সম্প্রতি কালীপূজা ও দীপাবলি উদ্‌যাপনে টালিউড অভিনেতা দেবের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। একসঙ্গে বাজি পোড়ানোর সেই মুহূর্তের ছবি সামাজিক…

image 349511 1794582842

শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি: বিবিসি বাংলার প্রতিবেদন

 ডারউইন, নভেম্বর ১৪: সম্প্রতি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার…

f

Search