বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন
ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…
ঠাকুরগাঁও : নির্বাচনী প্রচারণায় নেমে এক অভূতপূর্ব আবেগঘন মুহূর্তের মুখোমুখি হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় আয়োজিত এক পথসভায় জুলাই অভ্যুত্থানে শহীদ আল মামুনের বোন আনিসা আক্তার সঞ্চিতা তাঁর জমানো একটি মাটির ব্যাংক ও মুরগির ডিম মির্জা ফখরুলকে উপহার হিসেবে তুলে দেন।
উপহারটি হাতে নিয়ে আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি মির্জা ফখরুল। পথসভাতেই তিনি কান্নায় ভেঙে পড়েন। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, “ওরা আমাকে তাদের সঞ্চিত মাটির ব্যাংকের টাকা ও ডিম উপহার দিয়েছে। আল্লাহ তুমি ওদের কবুল করে নাও।” এই সময় উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝেও পিনপতন নীরবতা ও আবেগ লক্ষ্য করা যায়।
কান্নাজড়িত কণ্ঠেই মির্জা ফখরুল তাঁর রাজনৈতিক বক্তব্য চালিয়ে যান। তিনি দৃঢ়তার সাথে বলেন, “কিছু মানুষ বাধা দেওয়ার চেষ্টা করবেই, তবে এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। মানুষ জেগে উঠেছে। ইনশাআল্লাহ, এবার আমাদের ভোট দেওয়া কেউ ঠেকাতে পারবে না।”
বিশেষ করে তরুণ ভোটারদের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় যারা ভোট দিতে পারেনি, সেই ১৮ বছর বা তার বেশি বয়সীরা এবার ভোট দিতে মুখিয়ে আছে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দিয়ে বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দেব। কোনো অপশক্তি যেন গোলমাল করতে না পারে, সেজন্য তিনি ভোটারদের ভোটকেন্দ্র পাহারার আহ্বান জানান।