নেইমারের জাতীয় দলে ফেরা অনিশ্চিত: ৭২% সময় চোট, আনচেলত্তির কৌশলে নেইমার কি অপ্রাসঙ্গিক?
২০২৩ সালের অক্টোবরে পাওয়া এসিএল চোটের পর থেকে নেইমার জাতীয় দলে ফিরতে পারেননি। চোটের কারণে গত দুই বছরে ৭২% সময় মাঠের বাইরে থাকা এই তারকার জন্য কার্লো আনচেলত্তির বিশ্বকাপে দরজা খোলা থাকলেও, পরিবর্তিত ব্রাজিল দলে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।






