LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি: নভেম্বরে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল, চূড়ান্ত হলো সময়সূচি

আগামী মাসে ইউরোপে আফ্রিকান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিল: n রিও ডি জেনিরো: ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মাসে আফ্রিকার দুই শক্তিশালী দল সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে ২০২৫ সাল শেষ করবে ব্রাজিল। গতকাল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে।

কোচ কার্লো আনচেলত্তির অধীনে থাকা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নভেম্বরের এই দুটি ম্যাচের মাধ্যমে আফ্রিকান প্রতিপক্ষের বিরুদ্ধে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে চায়।

ব্রাজিল বনাম সেনেগাল: ১৫ নভেম্বর, লন্ডনের এমিরেটস স্টেডিয়াম (বাংলাদেশ সময় রাত ১০টায়)। ব্রাজিল বনাম তিউনিসিয়া: ১৯ নভেম্বর, ফ্রান্সের পিয়েরে-মাউরি স্টেডিয়াম।

এই ম্যাচগুলো দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করে ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার দ্বিতীয় পর্ব। এর আগে অক্টোবরে ব্রাজিল দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারালেও জাপানের কাছে ৩-২ গোলে হেরেছিল। সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, এই দুটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে মূলত বিশ্বকাপ সামনে রেখে ‘আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে দলকে মূল্যবান অভিজ্ঞতা এনে দিতে’।

সেনেগাল: এই দলে সাদিও মানে, নিকোলাস জ্যাকসন ও কালিদু কুলিবালির মতো শক্তিশালী খেলোয়াড় আছেন। দুই বছর আগে লিসবনে সর্বশেষ দেখায় সেনেগাল ৪-২ গোলে ব্রাজিলকে পরাজিত করেছিল।

তিউনিসিয়া: আফ্রিকার দ্বিতীয় দল হিসেবে তিউনিসিয়া ইতোমধ্যে দুই ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বছর জুন-জুলাইয়ে ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। সিবিএফ জানিয়েছে, নভেম্বরের পর আগামী বছরের মার্চে ইউরোপিয়ান দলের বিপক্ষে আরও প্রীতি ম্যাচ খেলার ইঙ্গিত রয়েছে, যার সম্ভাব্য ভেন্যু হতে পারে যুক্তরাষ্ট্র।

রয়টার্সের বরাতে জানা যায়, ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট সামনে তিনটি আন্তর্জাতিক বিরতিতে খেলোয়াড়দের যাচাই-বাছাই সম্পন্ন করে বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করতে চায়। মার্চের মধ্যে একাদশ চূড়ান্তের পর বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে মারাকানা স্টেডিয়ামে শেষ প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

Related News

Messi Last Match

গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচটিও হয়ে থাকল তাঁর নিজের মতোই—গোল, অ্যাসিস্ট আর আবেগে মোড়ানো। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নেমে বেনিনের বিপক্ষে একটি…

Messi

মেসির শেষ ম্যাচে ১০ মিনিটে বিশেষ শ্রদ্ধা, কাঁদল মনুমেন্টাল

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। কিংবদন্তির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ম্যাচের ১০ মিনিটে থামিয়ে দেওয়া হলো খেলা। পুরো…

messi

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলার অবসান হলো। ৩৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল…

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

f

Search