LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

নেইমারের জাতীয় দলে ফেরা অনিশ্চিত: ৭২% সময় চোট, আনচেলত্তির কৌশলে নেইমার কি অপ্রাসঙ্গিক?

naymar

রিও ডি জেনিরো: দুই বছর আগে উরুগুয়ের মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের ধাক্কায় পাওয়া ভয়াবহ এসিএল চোটই কি ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নেইমারের শেষ দৃশ্য ছিল? ২০২৩ সালের ১৮ অক্টোবরের সেই ঘটনার পর এখনো জাতীয় দলে ফিরতে পারেননি ৪০ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদো! এমন প্রশ্নই এখন ব্রাজিলের ফুটবল মহলে জোরদার হচ্ছে।

কোচ কার্লো আনচেলত্তি নেইমারের জন্য ‘জাতীয় দলের দরজা খোলা’ রাখলেও শর্ত দিয়েছেন, তাঁকে ‘পুরোপুরি ফিট হতে হবে’—যা গত দুই বছরে হয়নি। আগামী জুনে বিশ্বকাপ শুরু হলেও আসন্ন দুটি প্রীতি ম্যাচেও নেইমারের ফেরার সম্ভাবনা ক্ষীণ।

৩৩ বছর বয়সী নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে সবচেয়ে বড় বাধা তাঁর শারীরিক অবস্থা। ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ও গ্লোবো’র পরিসংখ্যান অনুযায়ী, উরুগুয়ের বিপক্ষে চোট পাওয়ার পর সর্বশেষ ৭৩১ দিনের মধ্যে ৫২৯ দিনই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। অর্থাৎ, এ সময়ে ৭২ শতাংশ সময়ই তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছে।

এসিএল চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। গত ১২ মাসে আল-হিলালে ফেরার পর আরও চারবার চোটে পড়েছেন, যার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে ১৬২ দিন।  চলতি বছরের ফেব্রুয়ারিতে সান্তোসে ফেরার পর ক্লাবটির ৩৭টি ম্যাচের মধ্যে মাত্র ২১টিতে তাঁকে পাওয়া গেছে। নেইমারকে ছাড়া ব্রাজিল যে খুব খারাপ করছে, তা নয়। তাঁর অনুপস্থিতিতে ভিনিসিয়ুস, রাফিনিয়া ও রদ্রিগোরা ‘দশে মিলে করি কাজ’ মানসিকতায় খেলছেন। নেইমার চোট পাওয়ার পর ব্রাজিল ২৪ ম্যাচে ১০ জয় ও ৮ ড্রয়ের বিপরীতে ৬ হার দেখেছে এবং গোল করেছে ৩৭টি। এই দুই বছরে রাফিনিয়া, ভিনিসিয়ুস ও রদ্রিগো প্রত্যেকে ৫টি করে গোল করেছেন।

গত মে মাসে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর একবার খেলার মধ্যে থাকা নেইমারকে স্কোয়াডে ডাকেননি। আনচেলত্তি প্রথমে ‘পূর্ণ ফিটনেস’ ও পরে ‘কৌশলগত সিদ্ধান্ত’ বলে এর ব্যাখ্যা দেন। ‘ও গ্লোবো’র কলামিস্ট কার্লোস এদুয়ার্দো মানসুর মনে করেন, শারীরিক সুস্থতা এবং পুরো ৯০ মিনিট খেলার মতো কৌশলগত ফিটনেস এক নয়। নেইমার ড্রিবলিংয়ে বারবার ব্যর্থ হচ্ছেন বা প্রতিপক্ষের সঙ্গে দৌড়ে পেরে উঠছেন না।

পরিবর্তিত ফরমেশন: আনচেলত্তির বর্তমান ছকে আক্রমণভাগ উইংয়ে খেলছে এবং পজিশন অদল-বদল করছে। ব্রাজিলের বিশেষজ্ঞরা মনে করেন, নেইমারকে দলে জায়গা করে নিতে হলে উইংয়ে খেলতে হবে, কারণ মিডফিল্ডের ১০ নম্বর অবস্থানে তার মতো অত বড় তারকা না থাকলেও কয়েকজনকে তৈরি করেছেন কোচ।ব্রাজিলিয়ান সাংবাদিক লিওনার্দো মিরান্দার ভাষায়, “জাতীয় দলে নেইমারের জায়গা নিয়ে সন্দেহ নেই। সমস্যা হলো তাঁর শারীরিক অবস্থা… অন্য খেলোয়াড়েরা তাঁর চেয়ে বেশি যোগ্য।”সব মিলিয়ে, নেইমারের বয়স, দীর্ঘ চোট ইতিহাস এবং আনচেলত্তির কার্যকরী নতুন কৌশলের মুখে প্রশ্নটা জোরালো হচ্ছে: ২০২৬ বিশ্বকাপে কি নেইমারকে আর ব্রাজিলের জার্সিতে দেখা যাবে?

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search