LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলা

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

air india
এয়ার ইন্ডিয়ার বিমান বহর।

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জেট ফুয়েলের রেকর্ড মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক আকাশপথের নানা বিধিনিষেধের কারণেই এই সিদ্ধান্ত নেয় তারা।

ঢাকা-মুম্বাই ফ্লাইটের পাশাপাশি একই সঙ্গে দিল্লির সঙ্গে ফ্লাইটের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এয়ার ইন্ডিয়া জানায়, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ব্যস্ত মৌসুমে নেটওয়ার্ক স্থিতিশীল রাখতে এবং হঠাৎ ফ্লাইট বাতিলজনিত ভোগান্তি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশি যাত্রীদের জন্য এই পরিবর্তন বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

নতুন সূচি অনুযায়ী মুম্বাই-ঢাকা সরাসরি ফ্লাইটটি সাময়িকভাবে পুরোপুরি স্থগিত করা হয়েছে। আগে দিল্লি-ঢাকা রুটে দৈনিক ফ্লাইট থাকলেও এখন তা কমিয়ে সপ্তাহে ৪ দিন করা হয়েছে।

এ ছাড়া সার্ক অঞ্চলের অন্যান্য গন্তব্য যেমন কাঠমান্ডু ও কলম্বো রুটেও ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে দিল্লি-মালে ফ্লাইট আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে উত্তর আমেরিকা ও ইউরোপের দীর্ঘপাল্লার ফ্লাইটগুলোতে। আকাশসীমা ব্যবহারের বিধিনিষেধের কারণে এয়ারলাইনগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে, যা জ্বালানি খরচ ও বিমান পরিচালনার ব্যয় বাড়িয়ে দিয়েছে।

এর ফলে দিল্লি-শিকাগো, দিল্লি-নিউয়ার্ক ও মুম্বাই-নিউইয়র্ক রুট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইউরোপের ক্ষেত্রে দিল্লি-প্যারিস রুটে দৈনিক ফ্লাইট সংখ্যা অর্ধেক করা হয়েছে এবং কোপেনহেগেন, মিলান, ভিয়েনা ও রোম রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা কমানো হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া রুটেও একই ধরনের কাটছাঁট লক্ষ করা গেছে। ব্যাংকক, সিঙ্গাপুর ও কুয়ালালামপুরগামী ফ্লাইটের সংখ্যা কমানোর ফলে গ্রীষ্মকালীন অবকাশযাপনকারী পর্যটকরা সমস্যার সম্মুখীন হতে পারেন। মেলবোর্ন ও সিডনি রুটে দৈনিক ফ্লাইটের বদলে সপ্তাহে ৪টি করে ফ্লাইট চলবে।

এয়ার ইন্ডিয়া জানায়, ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটে স্থানান্তরের চেষ্টা করা হবে অথবা তারা চাইলে বিনামূল্যে তারিখ পরিবর্তন বা রিফান্ড নিতে পারবেন।

Related News

image 336627 1791439702

বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’

ডারউইন, অক্টোবর ০৮: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষা ব্যবস্থায় বড়সড় বদলের খবর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মতে, শিক্ষক নিয়োগে সমতা আনতে পশ্চিমবঙ্গ রাজ্যে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত…

messi

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলার অবসান হলো। ৩৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল…

image 335400 1791133635

১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ

ডারউইন, অক্টোবর ০৫: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১০ বছরের প্রেম…

d6428577 b494 483a be3d 785912624f2a

চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

f

Search