LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা লোকসানে আইসিসি!

icc

ক্রীড়া প্রতিবেদক: রাজনৈতিক সংঘাতের রেশ এবার আছড়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্তে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক ধসের মুখে পড়েছে আইসিসি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই একটি ম্যাচ মাঠে না গড়ালে সম্প্রচারকারী প্রতিষ্ঠান ‘জিও স্টার’-এর সঙ্গে আইসিসির কয়েক হাজার কোটি টাকার চুক্তি ভেস্তে যেতে পারে।

আইসিসির সঙ্গে ৪ বছরের জন্য ৩ বিলিয়ন ডলারের (প্রায় ৩৭ হাজার কোটি টাকা) সম্প্রচার চুক্তি রয়েছে জিও স্টারের। সূত্রের খবর, এই বিশাল অর্থের প্রায় দুই-তৃতীয়াংশই আসে ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপন ও ভিউয়ারশিপ থেকে। প্রতিটি ভারত-পাকিস্তান ম্যাচের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি ডলার বা ৬ হাজার ১৫০ কোটি টাকা। পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে আইসিসি চুক্তির শর্ত ভঙ্গের দায়ে পড়বে এবং বিশাল অঙ্কের অর্থ ফেরত দিতে বাধ্য হবে।

আইসিসির আয় কমে গেলে এর সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশ, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোর ওপর। কারণ এসব দেশের ক্রিকেট বোর্ডের বার্ষিক আয়ের প্রায় ৭০ শতাংশই আসে আইসিসির লভ্যাংশ থেকে। এমনকি আয়োজক শ্রীলঙ্কা ও ভারতকেও বড় ধরনের আইনি ও বাণিজ্যিক জটিলতার মুখোমুখি হতে হবে।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের মতো একটি দলকে নিরাপত্তাশঙ্কার অজুহাতে বাদ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইসিসি পাকিস্তানকে সিদ্ধান্ত বদলাতে চাপ দিলেও, ক্রিকেট বোর্ড (পিসিবি) সরকারি আদেশ মেনে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল রয়েছে।

 

 

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search