LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

মিসাইল হামলার শঙ্কা: অবস্থান পরিবর্তন করল ‘বাংলার জয়যাত্রা’

Joyjatra

ডারউইন, ০৬ মে: ইরান ও পশ্চিমা শক্তির মধ্যকার যুদ্ধবিরতি চললেও পারস্য উপসাগরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য হামলা থেকে বাঁচতে অবস্থান পরিবর্তন করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দর থেকে ২৩ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে নোঙর করে আছে।

মঙ্গলবার জাহাজটির ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম জানান, ইরানি নৌবাহিনীর (সেফা নেভি) কাছ থেকে জরুরি সতর্কবার্তা পাওয়ার পর তারা অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।

গত ২৬ জানুয়ারি পশ্চিম এশিয়ার জলসীমায় প্রবেশ করা এই জাহাজটি দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালি পার হওয়ার অপেক্ষায় ছিল। সম্প্রতি আরব আমিরাতের ফুজাইরাহ তেল স্থাপনায় ড্রোন হামলার পর ওই অঞ্চলে পুনরায় অস্থিরতা শুরু হয়। ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, “ইরানিয়ান সেফা নেভির কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর জাহাজের অবস্থান পরিবর্তন করেছি। এখন হরমুজের ইরানিয়ান সীমানার ৪৩ নটিক্যাল মাইল এবং দুবাই থেকে ২৩ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়েছে।”

এর আগে খাবার পানি সংগ্রহের জন্য জাহাজটি মিনা সাকার বন্দর থেকে শারজাহ বন্দরে গিয়েছিল। তবে সোমবার দুপুরে পুনরায় সতর্কবার্তা পাওয়ায় নিরাপদ দূরত্বে সরে আসে জাহাজটি।

গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে জাহাজটি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে ইরানের অনুমতি না মেলায় এটি হরমুজ প্রণালি পার হতে পারেনি। পরবর্তীতে ১৮ এপ্রিল আবারও চেষ্টা চালানো হলেও ইরানি নৌবাহিনীর বাধায় জাহাজটি আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক নিশ্চিত করেছেন, জাহাজে ৩১ জন বাংলাদেশি নাবিকই নিরাপদ আছেন। তিনি বলেন, “ইরানি কর্তৃপক্ষের সতর্কতার পর জাহাজটি অবস্থান বদল করেছে। জাহাজে পর্যাপ্ত পানি, জ্বালানি তেল ও খাবার রয়েছে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার সময় জাহাজটি দুবাইয়ের জেবেল আলী বন্দরে পণ্য খালাস করছিল। সে সময় জাহাজটি থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি তেল রিজার্ভারে মিসাইল হামলার পর আগুন ধরে যায়, যা নাবিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছিল। বর্তমানে জাহাজটিতে ৩৭ হাজার টন সার রয়েছে, যা নিয়ে এর দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার কথা।

সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের অধীনে ভাড়ায় পরিচালিত এই জাহাজটি এবং এর ৩১ জন নাবিকের নিরাপত্তা নিয়ে এখন উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় ‘বাংলার জয়যাত্রা’র ভবিষ্যৎ যাত্রা এখনো অনিশ্চিত।

Related News

pabna01 20261117182208

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। জাতীয় গ্রিডের…

Untitled 1

ঢাকায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবিতে হস্তান্তর

বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৭…

image 349511 1794582842

শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি: বিবিসি বাংলার প্রতিবেদন

 ডারউইন, নভেম্বর ১৪: সম্প্রতি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার…

image 349207 1794501372

আলোচিত মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

ডারউইন, নভেম্বর ১২: বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর আলোচিত-সমালোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল…

Khuni hasina

পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দি হিসেবে নিতে চায় বাংলাদেশ সরকার— কতটা সম্ভব এই উদ্যোগ?

ডারউইন, নভেম্বর ১০: চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা…

image 343482 1793113770

বাংলাদেশে আবারও হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দৌড়ে বাঁচার চেষ্টা করেও রক্ষা হয়নি

ডারউইন, অক্টোবর ২৮: বাংলাদেশে ময়মনসিংহ জেলায় পূর্ববিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক হিন্দু সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাণ বাঁচাতে খুনির বাবার দোকানে…

image 343144 1793035721

বাংলাদেশ ছাড়লেন মাদ্রাসায় নিপীড়িত শিশুর বাবা রুমি

ডারউইন, অক্টোবর ২৭: বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুর বাবা শাহজালাল রুমিকে দেশ ছাড়তে হয়েছে। কওমি ওলামায়ে…

image 342376 1792854480

মাদ্রাসাশিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

 ডারউইন, অক্টোবর ২৫: বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে…

f

Search