LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

লিড নিউজ বাংলা

আলোচিত মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

image 349207 1794501372

ডারউইন, নভেম্বর ১২: বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর আলোচিত-সমালোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়, তাফসির মাহফিলের অনুমতির আবেদনটি এখনো অনুমোদন দেওয়া হয়নি। ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর করা আবেদনটি জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল।

পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়। এ কারণে মাহফিলের অনুমতি দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাহফিলের আয়োজক মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী বলেন, গত ২৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে মাহফিলের অনুমতি চেয়ে আবেদন করেছেন। সে সময় প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছিল এবং পরবর্তী সময়ে অনুমতিপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে এখনো লিখিত অনুমতি পাওয়া যায়নি।

তবে অনুমতি না মিললেও মাঠে মঞ্চ তৈরির কাজ চলতে দেখা গেছে।

এদিকে একই সময়ে সেখানে সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্র-জনতার ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়।

দুটি কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শহরে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। একদিকে তাফসির মাহফিল সফল করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। অন্যদিকে মাদকবিরোধী সমাবেশের প্রচারে ইজিবাইকে মাইক লাগিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।

জানা যায়, শহরের ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টায় ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি আমির হামজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মতিয়ার রহমান। মাহফিলের অনুমতি চেয়ে আয়োজক মাদ্রাসা কর্তৃপক্ষ গত ২৩ অক্টোবর ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পাশাপাশি কয়েক দিন ধরে প্রচার-প্রচারণাও চালিয়ে আসছে তারা।

অন্যদিকে একই সময় ও স্থানে সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্রজনতার ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর থেকে শহরে ইজিবাইকে মাইক লাগিয়ে এ কর্মসূচির প্রচার চালানো হয়। একই স্থানে দুটি কর্মসূচি ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে নানা আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

অন্যদিকে মাহফিল আয়োজন নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াত নেতারা। সেখানে তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তাফসির মাহফিল বানচালের চেষ্টা করছে।

প্রশাসনের প্রতি মাহফিলে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, প্রশাসন যে সিদ্ধান্তই গ্রহণ করুক, তারা মাহফিল আয়োজন করবেন। এমনকি ১৪৪ ধারা জারি করা হলেও মাহফিল বাস্তবায়নের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, সাবেক আমির মাওলানা ওলিউর রহমান, উপজেলা সেক্রেটারি লুৎফর রহমানসহ দলীয় নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হক মোল্লা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, একই স্থানে দুটি পক্ষের কর্মসূচি নিয়ে পরিস্থিতি বিবেচনা করে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related News

image 349169 1794493005

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমকাণ্ডে এনভিডিয়ার সিইও জেনসেনের পদত্যাগ

ডারউইন, নভেম্বর ১৩: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের অভিযোগ এবং তা ঘিরে জাতীয় নিরাপত্তা…

6af1e11bdab17

ভারত থেকে অন্য দেশে যেতে বাংলাদেশের পাসপোর্ট লাগে না, হাসিনার নয়া কৌশলের নেপথ্যে কী?

(Opinion-based Political Analysis) শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না— বিষয়টি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সরকারের এই অবস্থানের পর দেশের রাজনৈতিক…

Khuni hasina

পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দি হিসেবে নিতে চায় বাংলাদেশ সরকার— কতটা সম্ভব এই উদ্যোগ?

ডারউইন, নভেম্বর ১০: চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা…

image 343482 1793113770

বাংলাদেশে আবারও হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দৌড়ে বাঁচার চেষ্টা করেও রক্ষা হয়নি

ডারউইন, অক্টোবর ২৮: বাংলাদেশে ময়মনসিংহ জেলায় পূর্ববিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক হিন্দু সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাণ বাঁচাতে খুনির বাবার দোকানে…

image 343144 1793035721

বাংলাদেশ ছাড়লেন মাদ্রাসায় নিপীড়িত শিশুর বাবা রুমি

ডারউইন, অক্টোবর ২৭: বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুর বাবা শাহজালাল রুমিকে দেশ ছাড়তে হয়েছে। কওমি ওলামায়ে…

image 342376 1792854480

মাদ্রাসাশিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

 ডারউইন, অক্টোবর ২৫: বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে…

c83185db5f239f13230b3f6fe9824f21 6aa106dfc5f44

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

ডারউইন, অক্টোবর ২২: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র…

image 340822 1792465076

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…

f

Search