LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

টেক

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমকাণ্ডে এনভিডিয়ার সিইও জেনসেনের পদত্যাগ

image 349169 1794493005

ডারউইন, নভেম্বর ১৩: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের অভিযোগ এবং তা ঘিরে জাতীয় নিরাপত্তা উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি পদ ছাড়েন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের একটি সম্পর্ক ছিল চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহভাজন এক নারীর সঙ্গে। অন্য সম্পর্কটি ছিল এনভিডিয়ারই এক কর্মীর সঙ্গে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন স্থায়ী সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস।

দিকে, নতুন সিইও নিয়োগের জন্য পরিচালনা পর্ষদ অনুসন্ধান শুরু করেছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাইরের সম্ভাব্য প্রার্থীদের বিবেচনায় নেওয়া হবে।

এর আগে জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ সামনে আসার পর বিষয়টি তদন্তে স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। হুয়াংও প্রতিষ্ঠানের কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে ক্ষমা চান।

পরবর্তী সময়ে এনভিডিয়ার এক কর্মীর সঙ্গে তার আরেকটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হলে প্রতিষ্ঠানটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছিলেন জেনসেন হুয়াং। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারে এনভিডিয়ার বৈশ্বিক উত্থানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

Related News

image 349207 1794501372

আলোচিত মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

ডারউইন, নভেম্বর ১২: বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর আলোচিত-সমালোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল…

6af1e11bdab17

ভারত থেকে অন্য দেশে যেতে বাংলাদেশের পাসপোর্ট লাগে না, হাসিনার নয়া কৌশলের নেপথ্যে কী?

(Opinion-based Political Analysis) শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না— বিষয়টি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সরকারের এই অবস্থানের পর দেশের রাজনৈতিক…

Khuni hasina

পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দি হিসেবে নিতে চায় বাংলাদেশ সরকার— কতটা সম্ভব এই উদ্যোগ?

ডারউইন, নভেম্বর ১০: চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা…

image 343482 1793113770

বাংলাদেশে আবারও হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দৌড়ে বাঁচার চেষ্টা করেও রক্ষা হয়নি

ডারউইন, অক্টোবর ২৮: বাংলাদেশে ময়মনসিংহ জেলায় পূর্ববিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক হিন্দু সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাণ বাঁচাতে খুনির বাবার দোকানে…

image 343144 1793035721

বাংলাদেশ ছাড়লেন মাদ্রাসায় নিপীড়িত শিশুর বাবা রুমি

ডারউইন, অক্টোবর ২৭: বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুর বাবা শাহজালাল রুমিকে দেশ ছাড়তে হয়েছে। কওমি ওলামায়ে…

image 342376 1792854480

মাদ্রাসাশিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

 ডারউইন, অক্টোবর ২৫: বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে…

c83185db5f239f13230b3f6fe9824f21 6aa106dfc5f44

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

ডারউইন, অক্টোবর ২২: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র…

image 341184 1792549269

আজ বিজয়া দশমী, দেবীর বিদায়ের সুরে শেষ হচ্ছে দুর্গোৎসব

ডারউইন, অক্টোবর ২১: আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের…

f

Search