LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

লিড নিউজ বাংলা

বাংলাদেশে আবারও হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দৌড়ে বাঁচার চেষ্টা করেও রক্ষা হয়নি

image 343482 1793113770

ডারউইন, অক্টোবর ২৮: বাংলাদেশে ময়মনসিংহ জেলায় পূর্ববিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক হিন্দু সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাণ বাঁচাতে খুনির বাবার দোকানে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি তার। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড় এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় তাকে হত্যা করা হয়।

নিহত রবীন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় কাশেম মিয়ার বাসায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রের সেলুনে গিয়ে তাকে ছুরিকাঘাত করেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন। হামলা থেকে বাঁচতে রবীন্দ্র দৌড়ে সেখান থেকে বেরিয়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। তবে সেখানেও তার ওপর হামলা চালানো হয়। পরে প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়িতে যাওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ডের পেছনে পুরোনো বিরোধের কথা জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, প্রায় তিন মাস আগে রবীন্দ্রের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে স্থানীয়ভাবে সালিশ হয়েছিল। ওই ঘটনার জের ধরে রবীন্দ্রের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তারা।

নিহতের স্ত্রী সূচিত্রার অভিযোগ, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা না দেওয়ার ঘটনাও ঘটত। সম্প্রতি টাকা পরিশোধ না করা এবং সাদ্দামকে চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর আগেও সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন সূচিত্রা। তার ভাষ্য, এসব বিরোধের কারণেই রবীন্দ্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related News

pabna01 20261117182208

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। জাতীয় গ্রিডের…

Untitled 1

ঢাকায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবিতে হস্তান্তর

বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৭…

image 349511 1794582842

শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি: বিবিসি বাংলার প্রতিবেদন

 ডারউইন, নভেম্বর ১৪: সম্প্রতি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার…

image 349344 1794544077

বাহরাইনে হামলা চালিয়ে মার্কিন বাহিনীর রাডার ধ্বংস করল ইরান

ডারউইন, নভেম্বর ১৩: বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় কোনো…

image 349330 1794538237

যে গার্ড ধমক দিয়েছিলেন তাকেই পদক দিলেন হেগসেথ

ডারউইন, নভেম্বর ১৩: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কবরস্থানে নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেই সেনা প্রহরীকেই পদক দিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা…

image 349207 1794501372

আলোচিত মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

ডারউইন, নভেম্বর ১২: বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর আলোচিত-সমালোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল…

image 349169 1794493005

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমকাণ্ডে এনভিডিয়ার সিইও জেনসেনের পদত্যাগ

ডারউইন, নভেম্বর ১৩: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের অভিযোগ এবং তা ঘিরে জাতীয় নিরাপত্তা…

6af1e11bdab17

ভারত থেকে অন্য দেশে যেতে বাংলাদেশের পাসপোর্ট লাগে না, হাসিনার নয়া কৌশলের নেপথ্যে কী?

(Opinion-based Political Analysis) শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না— বিষয়টি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সরকারের এই অবস্থানের পর দেশের রাজনৈতিক…

f

Search