LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলা

পৌরসভার কাউন্সিলর থেকে যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

IMG 20260509 WA00011

ডারউইন, ০৯ মে: গত শতকের নব্বইয়ের দশকের গোড়ায় সক্রিয় রাজনীতি শুরু করে, তিন দশকের চেষ্টায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার ছেলে শুভেন্দু অধিকারী। রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসে, নব্বইয়ের দশকটা প্রায় পুরোপুরি তিনি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে। প্রথম বড় রাজনৈতিক সাফল্য কাঁথি পুরসভায়। ১৯৯৫ সালে কাঁথি পৌরসভার কাউন্সিলর হয়েছিলেন শুভেন্দু। এরপর হয়েছিলেন ওই পৌরসভার প্রধান।

২০০৬ সালে কাঁথি দক্ষিণ আসন থেকে জিতে প্রথম গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। এখন হচ্ছেন মুখ্যমন্ত্রী। এর আগে ১৯৬৭ সালে পূর্ব মেদিনীপুরের আরও একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন—অজয় মুখোপাধ্যায়। আর তিনিই ছিলেন কলকাতার বাইরে থেকে আসা শেষ মুখ্যমন্ত্রী। এর আগের তিনজন মুখ্যমন্ত্রীর—বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ ও প্রফুল্লচন্দ্র সেন—শিকড় ছিল বর্তমানের বাংলাদেশে। বিধানচন্দ্র রায় বাংলাদেশ না জন্মালেও তার বাবা জন্মেছিলেন সাতক্ষীরায়।

তৃণমূল কংগ্রেসের একেবারে জন্মলগ্নে, ১৯৯৮ সালে তাদের সঙ্গে যুক্ত হন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিআইএম-নেতৃত্বাধীন বাম ফ্রন্টের বিরুদ্ধে দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইয়ের শেষের এক দশকে তার পাশে ছিলেন শুভেন্দু।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এ লড়াই পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গিয়েছিল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সিপিআইএমের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিস্তীর্ণ জমি অধিগ্রহণের চেষ্টা করেছিলেন ইন্দোনেশিয়ার একটি শিল্পগোষ্ঠীকে সেখানে রাসায়নিকের কারখানা গড়ার আমন্ত্রণ জানিয়ে। এ সময় ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’ বলে একটি কমিটি গড়ে ওঠে এবং তাদের সঙ্গে সিপিআইএম প্রশাসনের লড়াই চলে মোটামুটিভাবে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত। এ লড়াইয়ে সামনের সারিতে ছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি অভিযোগ করে শুভেন্দু মাওবাদীদের অস্ত্র জুগিয়েছেন, যাতে মাওবাদীরা বাম ফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাতে পারে।

২০১০ সালে ইন্দোনেশিয়ার শিল্পগোষ্ঠী আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় যে তারা আর পশ্চিমবঙ্গে থাকছে না, জমি অধিগ্রহণের ব্যর্থতার কারণে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তখন শিরোনামে উঠে আসে শুভেন্দু অধিকারীর নাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে পাকাপাকিভাবে নিজের নাম খোদাই করে ফেলেন তিনি।

এরপর ২০০৯ সালে পূর্ব মেদিনীপুরেরই তমলুক আসন থেকে শুভেন্দু গিয়েছিলেন ভারতের পার্লামেন্টে। রাজ্যে মন্ত্রী হওয়ার আগেই প্রথম মেয়াদে তিনি মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) মন্ত্রিসভায় গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেন। লোকসভায় তিনি প্রথম পাঁচ বছর (২০০৯-২০১৪) পূর্ণও করেন, তবে দ্বিতীয় মেয়াদটি (২০১৪-২০১৬) পূর্ণ করেননি। কারণ, ২০১৬ সালে রাজ্যে ফিরে তিনি নির্বাচন লড়েন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসন থেকে। নন্দীগ্রামে জয় শুভেন্দু অধিকারীকে জায়গা করে দেয় পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায়।

তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় মন্ত্রিসভায় শুভেন্দু যোগ দেন পরিবহনমন্ত্রী হিসেবে। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে সামলেছেন সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়।

মোটামুটিভাবে এ সময় থেকেই শুভেন্দুর সমস্যা শুরু হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আরও স্পষ্টভাবে বললে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এটি ছিল মূলত ক্ষমতার লড়াই। তবে ভারতের পত্রপত্রিকা জানায়, পূর্ব মেদিনীপুরের অন্তর্গত হলদিয়া বন্দর অঞ্চলে টাকার লড়াইও ক্ষমতার সেই লড়াইয়ের সঙ্গে মিশে যায়। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়েন শুভেন্দু অধিকারী।

তবে শুভেন্দুর সমস্যা বাড়ে একটি নির্দিষ্ট দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে গোপন ক্যামেরায় অর্থ নেওয়ার অভিযোগ প্রকাশ্যে নিয়ে আসেন সাংবাদিক ম্যাথিউ স্যামুয়েল। ভারতের দুটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা শুভেন্দুর বিরুদ্ধে মামলা শুরু করে। কারণ, তাকে ক্যামেরায় টাকা নিতে দেখা যায়।

শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন, এমন খবর গত কয়েক দিনে ছড়িয়ে পড়ার পরে, এই ভিডিও চিত্র আবার নতুন করে সামাজিক মাধ্যমে আসতে শুরু করেছে। আগামী দিনেও বিষয়টি যে তাকে রাজনীতিতে কিছুটা ভোগাবে, তা নিয়ে সন্দেহ নেই। এ ছাড়া পশ্চিমবঙ্গের কুখ্যাত ‘চিট ফান্ড কেলেঙ্কারি’, অর্থাৎ মানুষের কাছ থেকে টাকা নিয়ে বেশি সুদে তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ফেরত না দেওয়ার যে ঘটনা, তাতেও জড়িয়ে আছে শুভেন্দু অধিকারীর নাম।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ের কারণই হোক বা একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসার কারণেই হোক, ২০২০ সালের ১৯ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তিনি খোলাখুলিভাবে নিজেকে অমিত শাহর লোক হিসেবে এখনো পরিচয় দিয়ে থাকেন। এক অর্থে অমিত শাহকে তিনি তাঁর ‘গডফাদার’ মানেন। এখানেই বিজেপির পুরোনো দিনের নেতাদের অল্পস্বল্প সমস্যা আছে।

তাদের একজন শুক্রবার গণমাধ্যমকে বলেন, ‘‘শুভেন্দুকে নিয়ে আমাদের একটাই চিন্তা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশিক্ষণে বড় হয়েছেন। আমাদের সংগঠনের সঙ্গে তার বিশেষ পরিচয় নেই, সাধারণত নিজেকে অমিত শাহর লোক বলেই পরিচয় দেন। সংগঠনের সঙ্গে তেমনভাবে মিশতেও চান না। সংগঠন ও সরকারের সম্পর্ক তাই কী হবে, তা নিয়ে আমরা সামান্য উদ্বেগে আছি।’’

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ থেকে বিজেপিতে আসা এক নেতার বক্তব্য এমন।

শুভেন্দু অধিকারীর বাবা এবং মেদিনীপুরের প্রভাবশালী কংগ্রেস নেতা শিশির অধিকারীও একইভাবে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হয়ে বিজেপিতে গেছেন। ভাইয়েরাও তা–ই।

বিজেপিতে আসার পর শুভেন্দু অধিকারীর দুটি বড় সাফল্য হলো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার হারানো। প্রথমবার ২০২১ সালে নন্দীগ্রামে। দ্বিতীয়বার ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরে। তবে দুবারই ভোট গণনা নিয়ে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। প্রথমবার অর্থাৎ ২০২১ সালের ভোট গণনা নিয়ে মামলা এখনো রয়েছে সর্বোচ্চ আদালতে। অবিবাহিত শুভেন্দু অধিকারীর দুই ভাই দিব্যেন্দু ও সৌমেন্দুও রয়েছেন রাজনীতিতে।

শুভেন্দুর বিরুদ্ধে আরও অভিযোগের একটি হলো, তিনি সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক বিভাজনের লাইন ধরে ২০২৬ সালে তার প্রচার চালিয়েছেন। নির্বাচনে জয়ের পর তাকে বলতে শোনা গেছে, এটা হিন্দুদের জয়। পাশাপাশি ধারাবাহিকভাবে তিনি বলেছেন, বাংলাদেশ থেকে বেআইনিভাবে আসা মানুষদের তিনি ফেরত পাঠাবেন। নির্বাচনের আগে জনসভায় অনেকেই নানা ধরনের কথা বলেন, যা তারা মনে রাখেন না। শুভেন্দু কী করেন, সেটাই দেখার।

Related News

image 337967 1791772260

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে নতুন হামলায় পাকিস্তানি নিহত, আহত ১১

ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হয়েছে। এতে একজন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১…

image 337553 1791697079

রিয়াদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…

image 336627 1791439702

বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’

ডারউইন, অক্টোবর ০৮: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষা ব্যবস্থায় বড়সড় বদলের খবর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মতে, শিক্ষক নিয়োগে সমতা আনতে পশ্চিমবঙ্গ রাজ্যে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত…

messi

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলার অবসান হলো। ৩৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল…

image 335400 1791133635

১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ

ডারউইন, অক্টোবর ০৫: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১০ বছরের প্রেম…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 323779 1788265606

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের আশা প্রকাশ

ডারউইন, সেপ্টেম্বর ০২ : শিগগিরই  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক…

f

Search