LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলা

জ্বালানি সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ‘ঐতিহাসিক’ সমঝোতা স্মারক সই

USA Bangladesh Energy MOU sign
Bangladesh Foreign Minister Khalilur Rahman and US Energy Secretary Chris Wright after signing the memorandum of understanding on energy cooperation. Photo: Bangladesh Embassy in the United States.

যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ পাবে বাংলাদেশ। পাশাপশি ভূ-তাপীয় শক্তি ও বায়োএনার্জি খাতে গবেষণা ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা পাবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন ডিসিতে দেশটির জ্বালানি বিভাগে (ডিওই) এ সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট।

বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার মধ্যে এই সমঝোতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়ক হবে। একই সঙ্গে সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানির নতুন সুযোগও সৃষ্টি হবে।

USA Bangladesh Energy MOU sign2

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সমঝোতার আওতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেল, গ্যাস, ভূ-তাপীয় শক্তি ও বায়োএনার্জি খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, গবেষণা এবং সক্ষমতা উন্নয়নে সহযোগিতা বাড়বে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ পাবে বাংলাদেশ।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ড. খলিলুর রহমান এই চুক্তিকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি এ উদ্যোগে সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট এই সমঝোতাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে অভিহিত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related News

image 337967 1791772260

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে নতুন হামলায় পাকিস্তানি নিহত, আহত ১১

ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হয়েছে। এতে একজন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১…

image 337553 1791697079

রিয়াদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…

image 336627 1791439702

বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’

ডারউইন, অক্টোবর ০৮: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষা ব্যবস্থায় বড়সড় বদলের খবর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মতে, শিক্ষক নিয়োগে সমতা আনতে পশ্চিমবঙ্গ রাজ্যে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত…

messi

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলার অবসান হলো। ৩৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল…

image 335400 1791133635

১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ

ডারউইন, অক্টোবর ০৫: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১০ বছরের প্রেম…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 323779 1788265606

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের আশা প্রকাশ

ডারউইন, সেপ্টেম্বর ০২ : শিগগিরই  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক…

f

Search