LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

school teacher detained over derogatory post about madrasa medium

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ভাটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। নারায়ণ চন্দ্র ওই বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক। প্রায় ২৫ বছর ধরে তিনি বিদ্যালয়টিতে শিক্ষকতা করছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নারায়ণ চন্দ্র তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছেন। সর্বশেষ মঙ্গলবার রাতে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে আপত্তিকর বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড পোস্ট করেন বলে অভিযোগ করেন তারা। বিষয়টি স্থানীয়দের নজরে এলে বুধবার সকালে তারা বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের খোঁজ করেন।

পরে নারায়ণ চন্দ্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে গেলে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা তাকে সেখানে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, ওই ফটোকার্ডে মাদ্রাসা শিক্ষা নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে এবং এতে মাদ্রাসা নিয়ে আপত্তিকর ও অবমাননাকর বক্তব্য রয়েছে। ফটোকার্ডটির নিচে সুপ্রসিদ্ধ লেখক “মহিউদ্দিন মোহাম্মদ” এর নাম উল্লেখ করা হয়েছে বলেও জানান তারা।

তবে বুধবার নারায়ণ চন্দ্রের ফেসবুক আইডি ঘুরে ওই ফটোকার্ডটি দেখা যায়নি। তার আইডিতে বুধবার সকালে নিজের একটি ছবি পোস্ট করা হয়েছে। এর তিন দিন আগে শিশুদের খেলার একটি ভিডিও এবং পাঁচ দিন আগে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট পাওয়া যায়।

বুধবার সকালে নিজের ছবি দিয়ে দেওয়া পোস্টে নারায়ণ চন্দ্র জ্ঞান, সত্য ও ধর্ম নিয়ে বিভিন্ন বক্তব্য লেখেন। সেখানে তিনি উল্লেখ করেন, “সত্যই ধর্ম, আর মিথ্যাই পাপ। তবে যে জ্ঞান ফেতনার সৃষ্টি করে সে জ্ঞান নয়।”

ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খাতুন বলেন, “এর আগেও নারায়ণ চন্দ্র ফেসবুকে বিভিন্ন পোস্ট করেছিলেন। স্থানীয়রা প্রতিবাদ জানালে তাকে বিষয়টি বুঝিয়ে এ ধরনের পোস্ট না করার জন্য বলা হয়েছিল। এরপরও তিনি আবার পোস্ট করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। পরে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করলে বিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে নিয়ে যায়। তবে মাদ্রাসা নিয়ে করা কথিত পোস্ট সম্পর্কে তিনি বিস্তারিত বলতে পারেননি।“

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, “স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি এবং কোনো মামলাও হয়নি। শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Related News

image 335400 1791133635

১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ

ডারউইন, অক্টোবর ০৫: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১০ বছরের প্রেম…

d6428577 b494 483a be3d 785912624f2a

চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 326219 1788868292

কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ডারউইন, ০৮ সেপ্টেম্বর: প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।…

image 325385 1788666071

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

ঢাকা, সেপ্টেম্বর ০৬: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে…

f

Search