LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলা

ভারত সীমান্তে ২৫০ চীনা হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান

image 315244 1785761602
চীনের তৈরি হাউইটজার।

ডারউইন, ০৩ আগস্ট: ভারত সীমান্তজুড়ে ২৫০টি চীনা নির্মিত এসএইচ-১৫ ট্রাকচালিত হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। এর মাধ্যমে দেশটি নিজেদের আর্টিলারি সক্ষমতায় বড় ধরনের শক্তিবৃদ্ধি করেছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনী উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারতের সঙ্গে পূর্ব সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে ধাপে ধাপে ১৫৫ মিলিমিটার ক্যালিবারের এই আর্টিলারি ব্যবস্থা মোতায়েন শুরু করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে এটিকে পাকিস্তানের অন্যতম বড় আর্টিলারি শক্তিবৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। ২০২৫ সালের মে মাসে ভারতের অপারেশন সিন্দুরের পর সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই অভিযানে নিয়ন্ত্রণরেখা (এলওসি) ও পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছিল ভারত।

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো নির্মিত এসএইচ-১৫ মূলত চীনা সেনাবাহিনীর পিসিএল-১৮১ স্বচালিত হাউইটজারের রপ্তানি সংস্করণ।

সাঁজোয়া ট্রাক চেসিসে স্থাপিত এই আর্টিলারি ব্যবস্থা দ্রুত মোতায়েন ও অবস্থান পরিবর্তনের জন্য তৈরি করা হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই হাউইটজার দুর্গম এলাকাতেও দ্রুত অবস্থান বদলাতে পারে।

১৫৫ মিলিমিটার ও ৫২-ক্যালিবারের এই কামান থেকে ছোড়া সাধারণ ন্যাটো মানের গোলার পাল্লা ৩০ থেকে ৪০ কিলোমিটার। আর রকেট সহায়ক ভি-ল্যাপ গোলা ব্যবহার করলে ৫৩ থেকে ৭২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এতে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল ব্যবস্থা ও হাইড্রোলিক স্ট্যাবিলাইজার রয়েছে। ফলে এটি দ্রুত অবস্থান নিয়ে প্রতি মিনিটে সর্বোচ্চ ছয়টি গোলা ছুড়তে পারে এবং পাল্টা গোলাবর্ষণের আগেই স্থান পরিবর্তন করতে সক্ষম।

ভারতীয় প্রতিরক্ষা সূত্রের দাবি, ২৫০টি এসএইচ-১৫ একাধিক আর্টিলারি রেজিমেন্টকে সজ্জিত করার জন্য যথেষ্ট, যা পাকিস্তানের দীর্ঘপাল্লার প্রচলিত হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

সর্বশেষ এই অস্ত্র সরবরাহকে বেইজিং ও ইসলামাবাদের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার নতুন উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত এক দশকে অস্ত্র সরবরাহের পাশাপাশি যৌথ সামরিক মহড়াও বাড়িয়েছে দুই দেশ।

শনিবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে চীনের পিপলস লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে পাকিস্তান।

অনুষ্ঠানে পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, পাকিস্তান-চীন সম্পর্ক অনন্য, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও দৃঢ় রয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং, চীনের প্রতিরক্ষা অ্যাটাশে মেজর জেনারেল ওয়াং ঝং , চীনা দূতাবাসের কর্মকর্তারা এবং পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

Related News

image 337967 1791772260

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে নতুন হামলায় পাকিস্তানি নিহত, আহত ১১

ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হয়েছে। এতে একজন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১…

image 337553 1791697079

রিয়াদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…

image 336627 1791439702

বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’

ডারউইন, অক্টোবর ০৮: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষা ব্যবস্থায় বড়সড় বদলের খবর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মতে, শিক্ষক নিয়োগে সমতা আনতে পশ্চিমবঙ্গ রাজ্যে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত…

messi

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলার অবসান হলো। ৩৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল…

image 335400 1791133635

১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ

ডারউইন, অক্টোবর ০৫: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১০ বছরের প্রেম…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 323779 1788265606

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের আশা প্রকাশ

ডারউইন, সেপ্টেম্বর ০২ : শিগগিরই  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক…

f

Search