LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

pak

ক্রীড়া প্রতিবেদক: ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার পেছনে ‘ফোর্স মেজার’ (Force Majeure) বা অনিবার্য পরিস্থিতির আইনি ঢাল ব্যবহার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই যুক্তি মানতে নারাজ। বিশ্ব ক্রিকেটের এই দুই পক্ষের মধ্যকার বিরোধ এখন চরম আইনি জটিলতায় রূপ নিয়েছে।

সাধারণত যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের মতো নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির ক্ষেত্রে এই ধারা ব্যবহৃত হয়। পিসিবি যুক্তি দিয়েছে, পাকিস্তান সরকারের সরাসরি নিষেধাজ্ঞা একটি ‘অনিবার্য পরিস্থিতি’। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভা বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে, তা মানতে বোর্ড বাধ্য—এই আইনি নথিপত্রই আইসিসিতে জমা দিয়েছে পিসিবি।

আইসিসি এক চিঠিতে পিসিবির কাছে জানতে চেয়েছে, এই সংকট এড়াতে বোর্ড আসলে কী পদক্ষেপ নিয়েছিল? আইসিসি স্পষ্টভাবে জানিয়েছে, পিসিবির এই সিদ্ধান্তে বাণিজ্যিক ও প্রশাসনিক বড় বিপর্যয় ঘটবে। এর ফলে পাকিস্তানের কাছে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হতে পারে, এমনকি গুরুতর নিয়মভঙ্গের দায়ে পাকিস্তানের সদস্যপদ স্থগিত বা বাতিলের মতো চরম ব্যবস্থাও নেওয়া হতে পারে।

বিসিসিআই-এর পুরনো নজির টানছে পিসিবি: আইসিসির হুমকিতে পিছু না হটে পিসিবি বরং পাল্টা যুক্তি দিচ্ছে। তারা ২০১৪ সালের একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যেখানে ভারত সরকার অনুমতি দেয়নি বলে বিসিসিআই পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। পিসিবির দাবি, সেদিন যদি ভারত সরকারের নির্দেশ ‘বৈধ’ কারণ হতে পারে, তবে আজ পাকিস্তান সরকারের নির্দেশও একইভাবে বৈধ এবং ‘ফোর্স মেজার’-এর আওতাভুক্ত।

Related News

Messi Last Match

গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচটিও হয়ে থাকল তাঁর নিজের মতোই—গোল, অ্যাসিস্ট আর আবেগে মোড়ানো। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নেমে বেনিনের বিপক্ষে একটি…

Messi

মেসির শেষ ম্যাচে ১০ মিনিটে বিশেষ শ্রদ্ধা, কাঁদল মনুমেন্টাল

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। কিংবদন্তির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ম্যাচের ১০ মিনিটে থামিয়ে দেওয়া হলো খেলা। পুরো…

messi

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলার অবসান হলো। ৩৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল…

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

f

Search