LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

খেলা

আলবাসেতেকে হারিয়ে শেষ চারে বার্সা

barca

স্পোর্টস ডেস্ক : সেল্টা ভিগো ও রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখানো আলবাসেতের জয়রথ থামিয়ে দিল বার্সেলোনা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সা। ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত হাসি মুখেই মাঠ ছেড়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৯ মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেন তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। তাঁর দুর্দান্ত এক ভলিতে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি। বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। মার্কাস রাশফোর্ডের নিখুঁত কর্নার থেকে দর্শনীয় হেডে বল জালে জড়ান এই উরুগুইয়ান তারকা।

ম্যাচের শেষ দিকে হাভিয়ের মোরেনোর গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আলবাসেতে। ২-১ ব্যবধানে থাকা অবস্থায় ৯০ মিনিটে ফেরান তরেস বার্সার হয়ে তৃতীয় গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে প্রায় সমতা ফিরিয়ে ফেলেছিল আলবাসেতে। হোয়ান গার্সিয়া বাধা দেওয়ার পর ফ্রান গামেসের নিশ্চিত গোলের শট গোললাইন থেকে হেডে ক্লিয়ার করে বার্সাকে রক্ষা করেন জেরার্ড মার্টিন।

পুরো ম্যাচে ৭৩ শতাংশ সময় বল দখলে রেখেছিল বার্সেলোনা। গোলের উদ্দেশ্যে তারা মোট ১৭টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে আলবাসেতে প্রতিআক্রমণে বার্সাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল।

Related News

IMG 20260613 WA0011

বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ

ডারউইন, ১২ জুন : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চোরাকারবারি ভেবে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এমনকি রাতে থানায় নিয়েও হয়রানি…

kohli

দ্রুততম ১৪ হাজার রানের পাশাপাশি কোহলির আরও রেকর্ড

ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। বুধবার রায়পুরে কলকাতা…

man united

টটেনহ্যামকে হারিয়ে চারে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড

মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার বিস্তারিত।

meesi

বছরের প্রথম গোল পেলেন মেসি

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২০২৬ সালের প্রথম গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির ড্র ও মেসির পারফরম্যান্সের বিস্তারিত।

man city

লিভারপুলকে হারিয়ে লিগ জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে নাটকীয় ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের পেনাল্টি গোল ও সোবোস্লাইয়ের লাল কার্ডের বিস্তারিত।

cole palmer

রেকর্ড গড়ে চেলসিকে জেতালেন কোল পালমার

উলভসের বিপক্ষে ৩৮ মিনিটে হ্যাটট্রিক করে ল্যাম্পার্ড-দ্রগবাদের রেকর্ড ভাঙলেন কোল পালমার। চেলসির হয়ে চতুর্থ হ্যাটট্রিকের বিস্তারিত।

real madrid

ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ

মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে ও কারেরাসের গোল এবং লিগ টেবিলের আপডেট।

pak

আইনি লড়াইয়ে পাকিস্তান-আইসিসি মুখোমুখি

ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির আইনি যুক্তি ‘ফোর্স মেজার’ এবং আইসিসির সদস্যপদ বাতিলের হুমকি নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search