ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া
ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…
কামচাটকা, রাশিয়া – ২০ জুলাই ২০২৫ঃ রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলীয় সাগরে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। রোববার স্থানীয় সময় সকালের দিকে এই ভূমিকম্পগুলো ঘটে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, সবচেয়ে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪ এবং এটি সমুদ্রপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে, কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৪৪ কিলোমিটার পূর্বে সংঘটিত হয়। ঐ শহরের জনসংখ্যা প্রায় ১,৮০,০০০।
এর কয়েক মিনিট আগে আরও একটি ভূমিকম্প হয় যার মাত্রা ছিল ৬.৭।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার শুরুতে রাশিয়া ও হাওয়াইয়ের জন্য সুনামি সতর্কতা জারি করলেও, পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানায়, দুটি ভূমিকম্পই ছিল ৬.৫ এর বেশি মাত্রার এবং সাগরের ১০ কিলোমিটার গভীরে। GFZ ভূমিকম্পগুলোর মাত্রা ৬.৬ এবং ৬.৭ হিসেবে নির্ধারণ করেছে।
ভূমিকম্পের প্রথম কয়েক ঘণ্টায় বিভিন্ন সংস্থার পরিমাপের মধ্যে পার্থক্য থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৫২ সালের ৪ নভেম্বর, কামচাটকা উপদ্বীপে ৯.০ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়েছিল, যা হাওয়াইয়ে ৯.১ মিটার উচ্চতার সুনামি তরঙ্গ সৃষ্টি করলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সূত্রঃ 7NEWS Australia