LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

প্রশাসনে স্বৈরাচারের দোসররা এখনও সক্রিয়: নাহিদ ইসলাম

Authoritarian Allies Still Active in Bangladesh's Administration Nahid Islam
চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এ শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে নাহিদ ইসলাম।

মেলবোর্ন, ২১ জুলাই – প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরাচারের দোসররা এখনও সক্রিয় থাকার কারণে সরকারের অনেক জনকল্যাণমূলক উদ্যোগ মাঠ পর্যায়ে পৌঁছাতে বিলম্ব হচ্ছে বা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার সকালে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমি যখন সরকারে ছিলাম বা আমাদের যারা সরকারে গেছেন, আমরা শহীদ পরিবারের জন্য নানা উদ্যোগ নিয়েছি। কিন্তু মাঠ পর্যায়ে তা ঠিকভাবে পৌঁছায়নি বা দেরি হয়েছে। এর পেছনে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থাকা স্বৈরাচারের দোসরদের ভূমিকা রয়েছে। শহীদ পরিবারগুলোর সম্মান যা পাওয়ার কথা, তা হয়নি; আমরা নানা জায়গায় এসব অভিযোগ পাই।”

তিনি আরও জানান, “গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় আমাদের সঙ্গে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আমরা এক ধরনের সমস্যার মধ্যে রয়েছি।”

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে আপনার কাছে আসিনি। আমরা গণঅভ্যুত্থানের অংশ ছিলাম। শহীদরা কোনো দলের সদস্য ছিলেন না, তারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন। আমরা তাদের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি।”

সাক্ষাৎকালে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

গত ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি হাতে নিয়েছে এনসিপি। এর অংশ হিসেবে দলটি কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামে পথসভা ও জনসংযোগ কার্যক্রম চালাচ্ছে। তবে চকরিয়ায় মঞ্চ ভাঙচুরের কারণে সেখানে তাদের সভা বাতিল করতে হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, “শহীদ পরিবারের সম্মান ও মর্যাদা এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। আমরা বিভিন্ন জায়গায় এ বিষয়ে অভিযোগ পাচ্ছি।”

সাক্ষাৎ শেষে এনসিপির নেতারা রাঙ্গামাটির উদ্দেশে রওনা দেন। সেখানে পদযাত্রার পর সন্ধ্যায় চট্টগ্রামে আরও একটি গণসংযোগ কর্মসূচি রয়েছে।

Related News

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 326219 1788868292

কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ডারউইন, ০৮ সেপ্টেম্বর: প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।…

image 325385 1788666071

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

ঢাকা, সেপ্টেম্বর ০৬: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে…

image 323779 1788265606

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের আশা প্রকাশ

ডারউইন, সেপ্টেম্বর ০২ : শিগগিরই  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক…

f

Search