LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ: ইসরায়েলি হামলায় ১১ জন নিহত

Gaza Ciesfare breack

গাজা/জেরুজালেম: ফিলিস্তিনের গাজা উপত্যকায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় দুই বছর ধরে চলা লড়াই বন্ধে যে স্থায়ী শান্তির আশা দেখা দিয়েছিল, এই হামলার পর তা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে।

ইসরায়েল ও হামাস উভয় পক্ষই এই হামলার জন্য একে অপরের ওপর দায় চাপাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

ইসরায়েল ও হামাস, উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করেছে।

একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, গাজার একাধিক স্থানে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামাস রকেট, গ্রেনেড ও স্নাইপার ব্যবহার করে হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। জবাবে ইসরায়েল রাফায় বিমান হামলা চালিয়েছে।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জাত আল রিশেক অভিযোগ করেছেন, তাঁরা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও ইসরায়েল বারবার চুক্তি লঙ্ঘন করছে।

গতকাল শনিবার গাজার গণমাধ্যম দপ্তর জানায়, যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল ৪৭ বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে এখন পর্যন্ত ৫১ জন নিহত ও অন্তত দেড় শ জন আহত হয়েছেন।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলছে এবং তাদের কাছে রাফায় সংঘর্ষের কোনো খবর নেই। তাদের দাবি, রাফার এলাকাটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন ‘রেড জোন’ এবং গত মার্চ মাস থেকে সেখানে তাদের অবশিষ্ট গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।

হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দাবি করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ও জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ শেষে গাজার সশস্ত্র গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও মিসরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে রেখেছে ইসরায়েল। ফলে দুর্ভিক্ষপীড়িত গাজা উপত্যকায় বড় পরিসরে ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে। নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে।

হামাস সতর্ক করেছে যে রাফা ক্রসিং বন্ধ থাকলে তাদের কাছে থাকা জিম্মিদের মরদেহ হস্তান্তর করতে দেরি হতে পারে। কারণ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের খুঁজে বের করা এবং মরদেহ শনাক্তের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের প্রবেশ বন্ধ থাকবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জেরে ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে প্রায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, হামাসের কাছে থাকা অবশিষ্ট জীবিত ও মৃত জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এবং এখনো ৪৮ জন জিম্মি তাদের কাছে রয়েছেন।

Related News

image 340822 1792465076

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…

image 340827 1792465767

ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল রাশিয়া

ডারউইন, অক্টোবর ২০: ইরানকে সহায়তায় রাশিয়া খুব বেশি কিছু করছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের প্রতি পূর্ণ সমর্থন…

image 339774 1792204835

হরমুজে ইরানের মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

ডারউইন, অক্টোবর ১৭: হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে আগুন ধরে যায় দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে। ইরানের ইসলামিক…

1792181704970

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীরা সংকটে থাকা আইআরজিসিকে অর্থ ফেরত দিচ্ছে : সেন্টকম

ডারউইন, অক্টোবর ১৭: নয় মাসের যুদ্ধের পর অর্থনৈতিক চাপে থাকা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কাছে অর্থ ফেরত পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো। যুক্তরাষ্ট্রের…

image 339094 1792026055

মার্কিন ইশারায় হাত গুটিয়ে নিল স্টারলিংক, রাশিয়ার সামনে অসহায় ইউক্রেন

ডারউইন, অক্টোবর ১৫: স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা ব্যবহারে ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর সীমাবদ্ধতা আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বিশ্বাসঘাতকতার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট…

salman

হুতির হামলায় নিরাপত্তা শঙ্কা, প্রাসাদ থেকে প্রাসাদে ‘পালিয়ে বেড়াচ্ছেন’ যুবরাজ সালমান: রিপোর্ট

ডারউইন, অক্টোবর ১৩:  ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে নিরাপত্তা শঙ্কায় একের পর এক প্রাসাদ বদলাতে হচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। কঠোর…

image 337946 1791756265

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর…

image 337553 1791697079

রিয়াদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…

f

Search