ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া
ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…
ব্রাসেলস/নিউইয়র্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘বিবেকবর্জিত’ কর্মকাণ্ড এবং গণহত্যার শামিল আখ্যায়িত করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বিশ্বের ৪৬০ জন খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্ব। একটি খোলাচিঠিতে তাঁরা জাতিসংঘ এবং বিশ্বনেতাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার এমন সময় এই চিঠি প্রকাশ পেল, যখন পরদিনই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বৈঠকে বসছেন। জানা গেছে, ইইউ নেতারা মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবগুলো আপাতত স্থগিত রাখার পরিকল্পনা করছেন।
খোলাচিঠিতে সাবেক ইসরায়েলি কর্মকর্তা, লেখক, বুদ্ধিজীবী এবং বিনোদন জগতের তারকারা সই করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন:
নেসেট স্পিকার আব্রাহাম বুর্গ এবং সাবেক শান্তি আলোচক দানিয়েল লেভি। লেখক ও বুদ্ধিজীবী: কানাডীয় লেখক নাওমি ক্লেইন, ব্রিটিশ লেখক মাইকেল রোজেন এবং পুলিৎজার পুরস্কার বিজয়ী বেঞ্জামিন মোজার।
তারকা: অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজার, মার্কিন অভিনেতা ওয়ালেস শন, এমিজয়ী ইলানা গ্লেজার ও হান্না এইনবাইন্ডার। স্বাক্ষরকারীরা মনে করিয়ে দিয়েছেন, হলোকাস্টের প্রতিক্রিয়ায় প্রণীত আইন ও কনভেনশনগুলো ইসরায়েল ক্রমাগত লঙ্ঘন করে চলেছে। চিঠিতে বলা হয়েছে, “যখন প্রমাণ জড়ো হতে শুরু করেছে যে ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার আইনি সংজ্ঞার সঙ্গে মিলে যায়, তখন অপরিমেয় শোকে আমাদের মাথা নত হয়ে আসে।”
খোলাচিঠিতে স্বাক্ষরকারীরা বিশ্বনেতাদের প্রতি গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন। তাঁদের মূল আহ্বানগুলো হলো:
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায় মেনে চলা।
ন্যায়বিচারের পক্ষে কথা বলা ইহুদিদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান করা। চিঠিতে আরও বলা হয়েছে, “ফিলিস্তিনিদের প্রতি আমাদের সংহতি ইহুদি ধর্মের প্রতি কোনো ধরনের বিশ্বাসঘাতকতা নয়, বরং এটি তাঁর পূর্ণতা। আমরা ততক্ষণ পর্যন্ত থামব না, যতক্ষণ না এই যুদ্ধবিরতি দখলদারি ও জাতিবিদ্বেষের সমাপ্তি ঘটাবে।”
এই আহ্বানের পক্ষে জনমত জরিপের তথ্যও তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন পোস্টের জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন ইহুদি বিশ্বাস করেন, ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে, আর ৩৯ শতাংশ মনে করেন দেশটি গণহত্যা চালাচ্ছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের জরিপে ৪৫ শতাংশ আমেরিকান মনে করেন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৬৭ হাজারের বেশি আহত হয়েছেন।