LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

আরএসএফের দখলে সুদানের এল-ফাশের: এক সপ্তাহে বাস্তুচ্যুত ৬০ হাজার

sudan elfase

খরতুম/এল-ফাশের: সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশের ১৮ মাসের ভয়াবহ অবরোধ শেষে দখল করে নিয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। শহরটি দখলের পর গত এক সপ্তাহে ৬০ হাজারেরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে, জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

বিবিসি জানিয়েছে, ভয়াবহ অনাহার, গোলাবর্ষণ ও নির্বিচার হত্যাযজ্ঞের মধ্য দিয়ে শহরটি দখল করা হয়েছে। নারী নির্যাতন ও গৃহদাহের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে।

ইউএনএইচসিআরের মুখপাত্র ইউজিন বায়ুন জানান, পালিয়ে আসা মানুষরা টাওইলা শহরে আশ্রয় নিচ্ছেন এবং সেখানে আশ্রয় ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

যুদ্ধের চিত্র: জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখনো প্রায় দেড় লাখ মানুষ এল-ফাশের শহরে অবরুদ্ধ। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরএসএফের এক মিলিশিয়া সদস্য আবু লুলু অস্ত্রহীনদের হত্যার ঘটনায় জড়িত বলে বিবিসি অনুসন্ধানে উঠে এসেছে, যদিও পরে আরএসএফ তাঁকে গ্রেপ্তারের দাবি করেছে। এল-ফাশেরের পতনের ফলে সুদান নতুন করে ভৌগোলিক বিভাজনের মুখে পড়েছে।

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search