ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া
ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…
আন্তর্জাতিক : ফিলিপাইনে আরেকটি শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। টাইফুন ‘ফাং ওয়াং’ এখন প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং এটি আজ রোববার (৯ নভেম্বর) গভীর রাতে স্থলভাগে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় এগিয়ে আসার কারণে ফিলিপাইনের পূর্ব ও উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকা থেকে এরই মধ্যে এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এর কিছুদিন আগেই আরেকটি শক্তিশালী টাইফুন ‘কালমায়েগি’ দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল, যাতে অন্তত ২০৪ জনের মৃত্যু এবং ১০৯ জন নিখোঁজ হয়েছিলেন। গত শুক্রবার এই ঘূর্ণিঝড়টিতে ভিয়েতনামেও পাঁচজন মারা যান।
আঘাত হানতে পারে কাতানদুয়ানেসে: ফিলিপাইনের সরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, ছোট দ্বীপ এলাকা কাতানদুয়ানেসে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানতে পারে। আজ ভোর থেকেই সেখানে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। উপকূলীয় সড়কগুলোতে সমুদ্রের ঢেউ প্রবলভাবে ধাক্কা দিচ্ছে।
আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার (১১৫ মাইল), যা কখনো কখনো ঘণ্টায় ২৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।
কাতানদুয়ানেসের ভিরাক শহরের বাসিন্দা এডসন কাসারিনো এএফপিকে বলেন, “সকাল সাতটার দিকে ঢেউগুলো গর্জন শুরু করল। ঢেউ যখন সমুদ্রের তীরে ধাক্কা খাচ্ছিল, মনে হচ্ছিল মাটি কাঁপছে। এখন অনেক বৃষ্টি হচ্ছে, আর আমি বাতাসের শোঁ শোঁ শব্দ শুনতে পাচ্ছি।”
বাসিন্দাদের অনেকে গতকাল থেকেই তাঁদের ঘরের চাল মজবুত করার চেষ্টা করেন। স্থানীয় উদ্ধার তৎপরতা বিভাগের কর্মকর্তা রবার্টো মন্টেরোলা জানান, বাসিন্দারা ঐতিহ্য অনুসারে বড় দড়ি দিয়ে চালগুলো বেঁধে তা মাটিতে আঁকড়ে ধরে রাখার পদ্ধতি ব্যবহার করছেন, যেন বাতাসে তা উড়ে না যায়।
উপকূলীয় অরোরা প্রদেশে উদ্ধারকারী দলগুলো বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের উঁচু জায়গায় চলে যেতে বলছেন। আজ গভীর রাতে কিংবা আগামীকাল সোমবার ভোরের দিকে ঘূর্ণিঝড়টি সেখানে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদ বেনিসন এস্তারেজা সতর্ক করেছেন যে, টাইফুনের কারণে ২০০ মিলিমিটার বা এর বেশি বৃষ্টি হতে পারে, যার ফলে ব্যাপক বন্যা দেখা দিতে পারে।