আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী
ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…
ওয়াশিংটন/কিয়েভ: প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্র একটি নতুন, গোপন শান্তি প্রস্তাব নিয়ে কাজ করছে, যা নিয়ে কিয়েভের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই খসড়া প্রস্তাবে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছাড় দেওয়ার পাশাপাশি সামরিক সক্ষমতা ব্যাপক হারে হ্রাস করার মতো কঠিন শর্ত দেওয়া হয়েছে।
জানা গেছে, এই খসড়া প্রস্তাবটি রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত করা হয়েছে। যদিও রাশিয়া নতুন কোনো শান্তি পরিকল্পনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। ফিন্যান্সিয়াল টাইমস এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, প্রস্তাবটির শর্তাবলী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য খুবই সুবিধাজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় কর্মকর্তারা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, এই পরিকল্পনায় যুদ্ধ অবসানের জন্য রাশিয়ার মূল দাবিগুলো খুবই কাছ থেকে অনুসরণ করা হয়েছে। তাঁদের মতে, বড় ধরনের পরিবর্তন ছাড়া কিয়েভের পক্ষে এর শর্তগুলো নিয়ে আলোচনা শুরু করা সম্ভব নয়।
মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ সম্প্রতি মিয়ামিতে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব রুস্তেম উমেরভের কাছে এই ২৮ দফার পরিকল্পনাটি তুলে ধরেছেন।
প্রস্তাবের মূল বিষয়গুলো হলো:
খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এসব শর্ত মেনে নেওয়া হলে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ফিরবে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, স্থায়ী শান্তি অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, “রক্তপাত বন্ধ করা ও স্থায়ী শান্তি অর্জন করতে হলে আমাদের মূল কাজ হবে—সব অংশীদারের সঙ্গে সমন্বয় করে কাজ করা, যেন মার্কিন নেতৃত্ব কার্যকর, শক্তিশালী থাকে।” এই মন্তব্যটি কিয়েভের ওপর চাপ প্রয়োগের প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।