আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী
ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…
আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় চাপ আরও বাড়াতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। দেশটির ভেনেজুয়েলা-সম্পর্কিত অভিযানের ‘নতুন পর্যায়’ শিগগিরই শুরু হতে পারে। চার জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন অভিযানের সঠিক সময়কাল বা এর পরিধি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্তভাবে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।
তবে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করার পর থেকেই ‘সম্ভাব্য পদক্ষেপ’ নিয়ে মার্কিন প্রশাসনের তৎপরতা বেড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই গোপন অভিযান সম্ভবত মাদুরোর বিরুদ্ধে নতুন পদক্ষেপের প্রথম অংশ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আসন্ন পদক্ষেপের ‘সংবেদনশীলতার কারণে’ এই চার কর্মকর্তা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় নাম গোপন রাখার শর্ত দেন।
একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ভেনেজুয়েলা সম্পর্কে ‘কোনো কিছুর সম্ভাবনা’ উড়িয়ে দেননি। তিনি বলেন, “আমাদের দেশে মাদকের বন্যা বন্ধ করতে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান শক্তির প্রতিটি উপাদান ব্যবহার করতে প্রস্তুত।”
ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবাহের জন্য নিকোলাস মাদুরোর ভূমিকা রয়েছে। যদিও মাদুরো অবৈধ মাদক ব্যবসার সঙ্গে তার কোনো যোগসূত্র থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছেন।
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো বহুবার যুক্তি দিয়েছেন যে, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন এবং ভেনেজুয়েলার নাগরিক ও সামরিক বাহিনী এই ধরনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত।
এদিকে, ক্যারিবীয় অঞ্চলে সামরিক ঘাঁটি মেরামত ও সৈন্য মোতায়েন কয়েক মাস ধরে চলছে। এরই মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযানেরও অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।