LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

রুশ সম্পদ দিয়ে ইউক্রেনকে সহায়তা

russian

ব্রাসেলস :  ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটাতে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের চূড়ান্ত পথ খুঁজতে আজ ব্রাসেলসে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইউরোপে গচ্ছিত রাশিয়ার প্রায় ২১০ বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ এখন আলোচনার কেন্দ্রে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন এই তহবিলের প্রয়োজনীয়তাকে ইউরোপের নিরাপত্তার জন্য ‘অপরিহার্য’ বলে বর্ণনা করেছেন।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করলেও বেলজিয়াম ও ইতালি এর আইনি ও আর্থিক ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে বেলজিয়ামের সিকিউরিটিজ ডিপোজিটরি ‘ইউরোক্লিয়ার’-এর ওপর রাশিয়ার পাল্টা মামলার হুমকি এই প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। অন্যদিকে, হাঙ্গেরির ভেটো এড়াতে ইইউ কর্মকর্তারা জরুরি ক্ষমতা প্রয়োগের কথা ভাবছেন। মস্কো এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক চুরি’ হিসেবে আখ্যা দিয়েছে। আজকের সম্মেলন থেকে ইউক্রেনের সামরিক সহায়তার নতুন কোনো রূপরেখা আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।

Related News

image 340822 1792465076

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…

image 340827 1792465767

ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল রাশিয়া

ডারউইন, অক্টোবর ২০: ইরানকে সহায়তায় রাশিয়া খুব বেশি কিছু করছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের প্রতি পূর্ণ সমর্থন…

image 339774 1792204835

হরমুজে ইরানের মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

ডারউইন, অক্টোবর ১৭: হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে আগুন ধরে যায় দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে। ইরানের ইসলামিক…

1792181704970

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীরা সংকটে থাকা আইআরজিসিকে অর্থ ফেরত দিচ্ছে : সেন্টকম

ডারউইন, অক্টোবর ১৭: নয় মাসের যুদ্ধের পর অর্থনৈতিক চাপে থাকা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কাছে অর্থ ফেরত পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো। যুক্তরাষ্ট্রের…

image 339094 1792026055

মার্কিন ইশারায় হাত গুটিয়ে নিল স্টারলিংক, রাশিয়ার সামনে অসহায় ইউক্রেন

ডারউইন, অক্টোবর ১৫: স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা ব্যবহারে ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর সীমাবদ্ধতা আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বিশ্বাসঘাতকতার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট…

salman

হুতির হামলায় নিরাপত্তা শঙ্কা, প্রাসাদ থেকে প্রাসাদে ‘পালিয়ে বেড়াচ্ছেন’ যুবরাজ সালমান: রিপোর্ট

ডারউইন, অক্টোবর ১৩:  ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে নিরাপত্তা শঙ্কায় একের পর এক প্রাসাদ বদলাতে হচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। কঠোর…

image 337946 1791756265

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর…

image 337553 1791697079

রিয়াদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…

f

Search