২০২৫ সালে ১ কেজি খেজুরের দাম কত হতে পারে এবং ২০২৪ এ কত ছিলো?
খেজুর একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার যা প্রাকৃতিক চিনি, ভিটামিন এবং পুষ্টিগুণে ভরপুর। রমজান মাসে সেহরি ও ইফতারে খেজুর খাওয়া সুন্নত এবং এটি দ্রুত শক্তি…
ধর্ম : আপনজনের মৃত্যুতে সীমাহীন কষ্ট হওয়া স্বাভাবিক, তবে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ ও আল্লাহর ওপর বিশ্বাস রাখাই ইসলামের শিক্ষা। ইসলামি বিধান অনুযায়ী, প্রিয়জনের বিয়োগব্যথায় নিঃশব্দে অশ্রু বিসর্জন দেওয়া যাবে, কিন্তু উচ্চস্বরে বিলাপ করা, জামাকাপড় ছিঁড়ে ফেলা বা মাতম করা ‘জাহিলি’ কর্মকাণ্ডের শামিল।
রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন, বিপদের মুহূর্তে ‘ইন্না লিল্লাহ’ পাঠ করতে এবং শোকাতুর পরিবারকে সান্ত্বনা দিতে। মৃতের জন্য মাগফিরাত কামনা এবং শোকাতুরদের জন্য কল্যাণ কামনা করা সুন্নত। শোকার্তকে সান্ত্বনা দেওয়ার ফজিলত বর্ণনা করে হাদিসে বলা হয়েছে, শোকাতুর মাকে সান্ত্বনাদানকারী জান্নাতে বিশেষ মর্যাদা পাবেন। সাধারণ মৃতের জন্য তিন দিন এবং স্বামীর মৃত্যুতে স্ত্রীর জন্য ৪ মাস ১০ দিন শোক পালনের বিধান রয়েছে। এতিম ও বিধবাদের খোঁজখবর নেওয়া এবং তাদের সাহায্য করাকে জিহাদের সমান সওয়াবের কাজ হিসেবে অভিহিত করেছে ইসলাম।