LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

ইউক্রেন যুদ্ধ থামছে না জেলেনস্কির কারণে:ডোনাল ট্রাম্প

trump 2

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী সংকটের জন্য সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ জানুয়ারি) ওভাল অফিসে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করতে এবং শান্তি চুক্তিতে সই করতে প্রস্তুত থাকলেও জেলেনস্কি সেভাবে এগিয়ে আসছেন না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম এই সংঘাত কেন মার্কিন নেতৃত্বাধীন আলোচনার মাধ্যমে সমাধান হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি এক শব্দে উত্তর দেন, “জেলেনস্কি।” তিনি আরও যোগ করেন:

“আমার মনে হয় তিনি (পুতিন) একটি চুক্তি করতে প্রস্তুত। আমার মনে হয় ইউক্রেন একটি চুক্তি করতে কম প্রস্তুত।”

ট্রাম্পের এই মন্তব্য জেলেনস্কির প্রতি তাঁর দীর্ঘদিনের অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মার্কিন মিত্রদের চেয়ে পুতিনের তথ্যের ওপর ট্রাম্পের এই অগাধ বিশ্বাস ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন এবং খোদ মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে তীব্র হতাশা ও উদ্বেগের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছিল যে, পুতিন এখনো পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্য পুনরুদ্ধারের লক্ষ্য ত্যাগ করেননি। তবে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ড সেই সময় ওই প্রতিবেদনটি অস্বীকার করেছিলেন। ট্রাম্পের বর্তমান বক্তব্য তুলসীর সেই অবস্থানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search