৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত
ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।
আন্তর্জাতিক ডেস্ক: গত দুই সপ্তাহ ধরে ইরানের ওপর সামরিক হামলার হুমকি দিয়ে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সুর বদলালেন। সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতার হওয়া কয়েকশ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করায় শুক্রবার (১৬ জানুয়ারি) ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফরাসি সংবাদ সংস্থা এএফপি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন:
“আমি এই বিষয়টির প্রতি গভীর সম্মান জানাই। গতকাল (বৃহস্পতিবার) যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল—যার সংখ্যা ছিল ৮০০-এরও বেশি—সেগুলো বাতিল করেছে ইরান। এই মহৎ কাজের জন্য তাদেরকে ধন্যবাদ!”
মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী, ইরানি বাহিনীর অভিযানে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প বারবার সামরিক পদক্ষেপের হুমকি দিলেও বুধবার থেকে তাঁর কণ্ঠে নরম সুর শোনা যায়। তিনি জানান, তাঁকে নিশ্চিত করা হয়েছে যে ইরানে বিক্ষোভকারী হত্যা বন্ধ হয়েছে।
বৃহস্পতিবার উপসাগরীয় দেশগুলোর (সৌদি আরব, কাতার ও ওমান) পক্ষ থেকে ট্রাম্পকে হামলা থেকে বিরত রাখার চেষ্টার যে গুঞ্জন উঠেছিল, তা উড়িয়ে দিয়েছেন তিনি। শুক্রবার ফ্লোরিডা যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সগর্বে বলেন, “কেউ আমাকে বোঝায়নি—আমি নিজেই নিজেকে বুঝিয়েছি। তারা কাউকেই ফাঁসি দেয়নি এবং এর একটি বড় ইতিবাচক প্রভাব পড়েছে।”