৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত
ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের এক সম্ভাব্য হামলা অত্যাসন্ন থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’-এর দাবি, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরাসরি অনুরোধেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের সম্ভাব্য পাল্টা হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি বর্তমানে ইসরায়েলের নেই—এমন আশঙ্কা থেকেই নেতানিয়াহু এই অনুরোধ জানান।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইরানে হামলা চালানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছিল হোয়াইট হাউস। কিন্তু ইরান হুমকি দিয়েছিল যে, হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে নজিরবিহীন পাল্টা আঘাত হানা হবে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ওই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো পর্যাপ্ত সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রের হাতে ছিল না। ইসরায়েল মূলত আকাশপথের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।
ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফকে একটি খুদেবার্তা (SMS) পাঠান। এই বার্তার পর পরিস্থিতির উত্তাপ কিছুটা প্রশমিত হয় বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের সময় ইরান যে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল, তা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা বড় ভূমিকা রেখেছিল। এবারও তেমন কোনো হামলার মুখে পড়ার ঝুঁকি নিতে চায়নি তেল আবিব। বুধবার ট্রাম্পের উপদেষ্টারা হামলা শুরুর প্রস্তুতি নিয়ে থাকলেও শেষ পর্যন্ত নেতানিয়াহুর আপত্তিতেই তা থমকে যায়।