LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

ট্রাম্পের গাজা শান্তি পরিষদে পুতিনকে আমন্ত্রণ

trump invites

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে এক নজিরবিহীন পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকা শাসন ও পুনর্গঠনের লক্ষ্যে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগ দিতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ (TASS) এবং ক্রেমলিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন এই প্রস্তাবটি পেয়েছেন। তিনি বলেন, “আমরা প্রস্তাবটির সব দিক এবং এর বিস্তারিত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যালোচনা করছি। এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পেতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আশা করছি।”

ট্রাম্পের এই শান্তি পরিষদে মুসলিম বিশ্বের প্রধান দেশগুলোর (পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডান) পাশাপাশি মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানকেও যুক্ত করা হচ্ছে। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভও এই বোর্ডে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন বলে তাঁর মুখপাত্র নিশ্চিত করেছেন।

তবে ট্রাম্পের এই পরিকল্পনা ইসরায়েল সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে এসেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য খর্ব হতে পারে—এমন আশঙ্কায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তীব্র আপত্তি জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তেল আবিবের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই বোর্ডের ঘোষণা দেওয়া হয়েছে, যা তাদের জাতীয় নীতির পরিপন্থী। উদ্ভূত পরিস্থিতিতে নেতানিয়াহু তাঁর জোট শরিকদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।

বিশ্লেষকদের মতে, ২০২৫ সালের অক্টোবরের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে এই ‘বোর্ড অব পিস’ বিশ্ব রাজনীতিতে ট্রাম্প ও পুতিনের নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Related News

image 340822 1792465076

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…

image 340827 1792465767

ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল রাশিয়া

ডারউইন, অক্টোবর ২০: ইরানকে সহায়তায় রাশিয়া খুব বেশি কিছু করছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের প্রতি পূর্ণ সমর্থন…

image 339774 1792204835

হরমুজে ইরানের মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

ডারউইন, অক্টোবর ১৭: হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে আগুন ধরে যায় দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে। ইরানের ইসলামিক…

1792181704970

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীরা সংকটে থাকা আইআরজিসিকে অর্থ ফেরত দিচ্ছে : সেন্টকম

ডারউইন, অক্টোবর ১৭: নয় মাসের যুদ্ধের পর অর্থনৈতিক চাপে থাকা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কাছে অর্থ ফেরত পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো। যুক্তরাষ্ট্রের…

image 339094 1792026055

মার্কিন ইশারায় হাত গুটিয়ে নিল স্টারলিংক, রাশিয়ার সামনে অসহায় ইউক্রেন

ডারউইন, অক্টোবর ১৫: স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা ব্যবহারে ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর সীমাবদ্ধতা আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বিশ্বাসঘাতকতার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট…

salman

হুতির হামলায় নিরাপত্তা শঙ্কা, প্রাসাদ থেকে প্রাসাদে ‘পালিয়ে বেড়াচ্ছেন’ যুবরাজ সালমান: রিপোর্ট

ডারউইন, অক্টোবর ১৩:  ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে নিরাপত্তা শঙ্কায় একের পর এক প্রাসাদ বদলাতে হচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। কঠোর…

image 337946 1791756265

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর…

image 337553 1791697079

রিয়াদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…

f

Search