LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ ট্রাম্পের

trump 3

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার ক্ষোভ এবার কূটনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধে রূপ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরকে পাঠানো এক নজিরবিহীন চিঠিতে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, পুরস্কার না পাওয়ায় তিনি এখন থেকে আর ‘শুধু শান্তির কথা’ ভাববেন না; বরং যুক্তরাষ্ট্রের জন্য যা ‘উপযুক্ত’ সেই পথই বেছে নেবেন। সোমবার (১৯ জানুয়ারি) নরওয়ের গণমাধ্যম ‘ভিজি’ (VG) এই চিঠির তথ্য ফাঁস করেছে।

গার্ডিয়ানের বরাতে জানা গেছে, ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে লিখেছেন:

“আপনাদের দেশ সিদ্ধান্ত নিয়েছে ৮টি যুদ্ধ থামানোর পরও আমাকে নোবেল দেবে না। তাই আমি আর নিজেকে কেবল শান্তির জন্য ভাবতে বাধ্য মনে করি না। এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো, তা নিয়ে ভাবব।”

গ্রিনল্যান্ড ও মালিকানা বিতর্ক: চিঠিতে ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, ডেনমার্ক রাশিয়া বা চীনের হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে সক্ষম নয়। তাঁর ভাষায়, “ডেনমার্কের কেন মালিকানা থাকবে? শুধু কয়েকশ বছর আগে সেখানে একটি নৌকা ভিড়েছিল বলে? গ্রিনল্যান্ডের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।”

গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা জরুরি বৈঠক করেছেন এবং ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা শুল্ক ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছেন।

ট্রাম্পের দাবি, ন্যাটোর জন্য তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন, তাই এখন ন্যাটোর উচিত যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষায় সমর্থন দেওয়া।

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search