৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত
ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।
আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের মধ্যেই দ্বীপটির পিটুফিক স্পেস বেসে সামরিক বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) এই তথ্য নিশ্চিত করেছে। যদিও দ্বীপটি কেনা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক চলছে, তবে মার্কিন সামরিক বাহিনী এই মোতায়েনকে ‘নিয়মিত প্রতিরক্ষা প্রক্রিয়া’ হিসেবে দাবি করেছে।
উত্তর-পশ্চিম গ্রিনল্যান্ডে অবস্থিত এই বেসটি আগে ‘থুলে এয়ার বেস’ নামে পরিচিত ছিল। এটি যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক স্থাপনা, যা মূলত ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা এবং যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। নোরাড জানিয়েছে, উত্তর আমেরিকা রক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই সেখানে বিমান পাঠানো হয়েছে।
নোরাড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জোর দিয়ে বলেছে, এই মোতায়েন কোনো আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্তের ফল নয়। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। ট্রাম্প প্রশাসন যখন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে শুল্ক আরোপ ও বলপ্রয়োগের হুমকি দিচ্ছে, ঠিক সেই সময়ে এই সামরিক তৎপরতা জনমনে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
নোরাড দাবি করেছে যে, এই সামরিক তৎপরতার বিষয়ে ডেনমার্ক সরকার ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষকে আগে থেকেই অবহিত করা হয়েছে। তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক কর্তৃপক্ষ বারবার সাফ জানিয়ে দিয়েছে যে, গ্রিনল্যান্ড বিক্রির কোনো সুযোগ নেই। খনিজ সম্পদ ও রাশিয়ার প্রভাব মোকাবিলায় দ্বীপটির কৌশলগত অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত লোভনীয় হলেও সার্বভৌমত্বের প্রশ্নে অনড় অবস্থানে রয়েছে ডেনমার্ক।