ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া
ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…
আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কের গ্রিনল্যান্ড দখলকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মুখে নজিরবিহীন কড়া বার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, ইউরোপ কোনো ধরনের ভয়ভীতি বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না।
মাক্রোঁ তাঁর বক্তব্যে বলেন, “আমরা জবরদস্তিকারীদের চেয়ে সম্মানকে এবং পাশবিক শক্তির চেয়ে আইনের শাসনকে বেশি প্রাধান্য দিই।” তিনি হুঁশিয়ারি দেন যে, ট্রাম্পের অন্যায় আবদার মেনে নিলে ইউরোপ কার্যত যুক্তরাষ্ট্রের ‘ভ্যাসাল’ বা পরাধীন রাষ্ট্রে পরিণত হবে, যা কোনোভাবেই হতে দেওয়া হবে না।
ট্রাম্পের ঘোষিত শুল্কের জবাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চুপ থাকবে না বলে ইঙ্গিত দেন মাক্রোঁ। তিনি ইইউর ‘অ্যান্টি-কোয়ার্সন ইনস্ট্রুমেন্ট’ বা অনানুষ্ঠানিকভাবে পরিচিত ‘ট্রেড বাজুকা’ ব্যবহারের কথা উল্লেখ করেন। এর মাধ্যমে মার্কিন কোম্পানিগুলোর সরকারি টেন্ডারে প্রবেশাধিকার সীমিত করা বা প্রযুক্তি খাতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
ট্রাম্প সম্প্রতি মাক্রোঁর পাঠানো ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ফরাসি কর্মকর্তারা একে শিষ্টাচারের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এ বিষয়ে মাক্রোঁ স্পষ্ট জানান, দাভোসে ট্রাম্প থাকলেও তাঁর সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই।
উল্লেখ্য, গ্রিনল্যান্ড ইস্যুতে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এক জরুরি শীর্ষ সম্মেলনে বসতে যাচ্ছেন।