LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

এপস্টেইন নথিতে মোদির নাম আসায় ভারতে রাজনৈতিক উত্তাপ

modi

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট ৩০ লাখ পৃষ্ঠারও বেশি গোপন নথি উন্মোচন করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এই বিশাল তথ্যভাণ্ডারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আসায় দেশটির রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

কী আছে ওই নথিতে? নথি অনুযায়ী, জেফরি এপস্টেইনের একটি কথিত ই-মেইলে প্রধানমন্ত্রী মোদির ২০১৭ সালের ইসরায়েল সফরের উল্লেখ রয়েছে। সেখানে দাবি করা হয়েছে, মোদি এপস্টেইনের ‘পরামর্শ’ নিয়েছিলেন এবং মার্কিন প্রেসিডেন্টের স্বার্থে নির্দিষ্ট কিছু কার্যক্রমে অংশ নিয়েছিলেন। নথিতে মোদি ছাড়াও ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক ও বিল গেটসের মতো প্রভাবশালীদের নাম পুনরায় সামনে এসেছে।

নথি প্রকাশের পরপরই শনিবার (৩১ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’ বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বার্তায় বলেন, “ইসরায়েল সফরের তথ্যটি সত্য হলেও বাকি সব দাবি এক দণ্ডিত অপরাধীর কল্পনাপ্রসূত গল্প ছাড়া আর কিছুই নয়। এই নথির কোনো বিশ্বস্ততা নেই।”

সরকারের ব্যাখ্যায় আশ্বস্ত নয় প্রধান বিরোধী দল কংগ্রেস। দলের মুখপাত্র পবন খেরা এবং সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বিষয়টিকে ‘জাতীয় লজ্জা’ হিসেবে অভিহিত করে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেছেন। তাঁদের মতে, এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা ক্ষুণ্ন করেছে।

Related News

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

epstein

এপস্টেইন ফাইলস তদন্ত শেষেও কাটছে না মার্কিন রাজনৈতিক উত্তেজনা

জেফরি এপস্টেইন মামলার নথি ফাঁসে ট্রাম্পের নাম ৬০০০ বার আসার বিতর্ক ও ক্লিনটন দম্পতিকে কংগ্রেসে তলব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search