LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

এপস্টেইন নথিতে বিল গেটসকে নিয়ে তোলপাড়

bill gates

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিচার বিভাগ কর্তৃক গত ৩০ জানুয়ারি প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’-এর কয়েক লাখ পৃষ্ঠার নতুন নথিতে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে নিয়ে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। নথিতে দাবি করা হয়েছে, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্ক কেবল পেশাগত ছিল না; বরং গেটসের ব্যক্তিগত জীবনের বেশ কিছু গোপন বিষয়েও মধ্যস্থতা করতেন এপস্টেইন।

প্রকাশিত নথির কিছু অংশে উল্লেখ করা হয়েছে যে, বিল গেটস এক সময় রুশ তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। এর ফলে তিনি একপর্যায়ে যৌনবাহিত রোগে (STD) আক্রান্ত হন। নথিতে আরও দাবি করা হয়েছে, বিল গেটস যেন এই বিষয়টি গোপন রেখে চিকিৎসা নিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ওষুধ এবং কারিগরি সহায়তা একটি গোপন চুক্তির মাধ্যমে জোগাড় করে দিতেন জেফরি এপস্টেইন।

এসব দাবি প্রকাশ্যে আসার পর বিল গেটসের মুখপাত্রের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রকাশিত নথিতে বিল গেটসকে জড়িয়ে করা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। গেটসের দাবি, এপস্টেইনের সঙ্গে তাঁর পরিচয় ছিল মূলত জনহিতকর বা চ্যারিটি কাজের জন্য, যার জন্য তিনি এখন অনুতপ্ত। তবে ব্যক্তিগত জীবন নিয়ে আনা এই নতুন অভিযোগগুলোর কোনো সত্যতা নেই।

২০১৯ সালে কারাগারে এপস্টেইনের আত্মহত্যার পর থেকেই তাঁর সঙ্গে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্কের গভীরতা নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সামনে আসছে, যা আন্তর্জাতিক রাজনীতি ও ব্যবসায়িক অঙ্গনে অস্বস্তি বাড়াচ্ছে।

Related News

image 339094 1792026055

মার্কিন ইশারায় হাত গুটিয়ে নিল স্টারলিংক, রাশিয়ার সামনে অসহায় ইউক্রেন

ডারউইন, অক্টোবর ১৫: স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা ব্যবহারে ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর সীমাবদ্ধতা আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বিশ্বাসঘাতকতার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট…

salman

হুতির হামলায় নিরাপত্তা শঙ্কা, প্রাসাদ থেকে প্রাসাদে ‘পালিয়ে বেড়াচ্ছেন’ যুবরাজ সালমান: রিপোর্ট

ডারউইন, অক্টোবর ১৩:  ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে নিরাপত্তা শঙ্কায় একের পর এক প্রাসাদ বদলাতে হচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। কঠোর…

image 337946 1791756265

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর…

image 337553 1791697079

রিয়াদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

f

Search