LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

এপস্টেইন ফাইলে কাবার গিলাফ বিতুর্ক

kaaba

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিচার বিভাগ কর্তৃক গত ৩০ জানুয়ারি প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’-এ উঠে এসেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো এক নজিরবিহীন তথ্য। নথির দাবি অনুযায়ী, মুসলিমদের পবিত্রতম স্থান কাবা শরিফের গিলাফ বা পবিত্র কাপড়ের তিনটি টুকরা কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছে পাঠানো হয়েছিল। ‘মিডল ইস্ট আই’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

কারা পাঠিয়েছিলেন এই কাপড়? নথি অনুযায়ী, এই ঘটনার নেপথ্যে ছিল সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী কিছু সংযোগ। আমিরাতি ব্যবসায়ী আজিজা আল-আহমাদি এবং আবদুল্লাহ আল-মারি যৌথভাবে কাবা শরিফের গিলাফের অংশবিশেষ সংগ্রহ করে এপস্টেইনের কাছে পাঠানোর ব্যবস্থা করেন।

প্রকাশিত ই-মেইল বার্তায় ২০১৭ সালের ২২ মার্চের একটি চালানের উল্লেখ রয়েছে। সেখানে দেখা যায়:

সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই কাপড় পাঠানো হয়।

তিনটি পৃথক টুকরোর মধ্যে একটি ছিল কাবার ভেতরের অংশের, একটি ব্যবহৃত বাইরের আবরণের এবং তৃতীয়টি অব্যবহৃত সমজাতীয় কাপড়।

২০১৭ সালের মার্চ মাসেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে শুল্ক প্রক্রিয়া শেষ করে সরাসরি এপস্টেইনের বাড়িতে এই চালানটি পৌঁছায়।

জেফরি এপস্টেইনের মতো দণ্ডিত অপরাধীর কাছে ইসলামের অন্যতম পবিত্র নিদর্শন পৌঁছে যাওয়ার এই তথ্য আন্তর্জাতিক কূটনীতি ও ধর্মীয় মহলে ব্যাপক ক্ষোভ ও আলোচনার জন্ম দিয়েছে।

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search