ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া
ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…
আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ওমরাহ পালনে আসা হজযাত্রীদের সেবার মান নিশ্চিত করতে বড় ধরনের শুদ্ধি অভিযান শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
কেন এই স্থগিতাদেশ? মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত মূল্যায়নের ভিত্তিতে দেখা গেছে যে এসব এজেন্সির কার্যক্রম পরিচালনা এবং হজযাত্রীদের প্রয়োজনীয় সেবা প্রদানে বড় ধরনের ঘাটতি রয়েছে। অনুমোদিত মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থগিতাদেশপ্রাপ্ত এজেন্সিগুলোকে তাদের ত্রুটি ও দুর্বলতাগুলো সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে শর্ত পূরণ করতে সক্ষম হলে এজেন্সিগুলোর চুক্তি পুনরায় কার্যকর করা হবে। অন্যথায় তাদের স্থায়ীভাবে কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
সৌদি আরব স্পষ্ট করেছে যে, এই সিদ্ধান্তের ফলে সাধারণ হজযাত্রীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। যাদের ইতিমধ্যে বৈধ ভিসা ইস্যু করা হয়েছে এবং যাদের বুকিং সম্পন্ন হয়েছে, তাদের ওমরাহ পালনে এই স্থগিতাদেশ কোনো প্রভাব ফেলবে না। মূলত ভবিষ্যতের সেবার মান বাড়াতেই এই কঠোর ব্যবস্থা।